পুজোর জন্য গুয়াহাটির ফেন্সি বাজারের পুরনো জেল ক্যাম্পাস সাধারণ মানুষের গাড়ি পাৰ্কিঙের জন্য খুলে দেওয়া হচ্ছে
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ দুৰ্গোৎসবের মরশুম চলছে। অল্প অল্প করে হলেও জামা কাপড় কেনাকাটার জন্য সাধারণ মানুষ প্ৰতিদিন বাজারমুখী হচ্ছে। যতদিন এগোচ্ছে গুয়াহাটির রাস্তাঘাটে মানুষের ভিড় আর যানযট ততই বাড়ছে। সে দিকে লক্ষ্য রেখে সাধারণ মানুষের গাড়ি পাৰ্কিঙের জন্য ফেন্সি বাজার এলাকায় পুরনো জেলের ক্যাম্পাস খুলে দিচ্ছে জেলা প্ৰশাসন।
ছবি, সৌঃ জিপ্লাস
আম জনতা গাড়ি পাৰ্কিং করতে পারবে তবে নিজের দায়িত্বে। এর জন্য জিএমডিএ-র কোনও দায়িত্ব থাকবে না। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পৰ্যন্ত পাৰ্কিঙের জন্য পুরনো জেলের ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে। এরপর সে জায়গাটি সংস্কারের জন্য আবার বন্ধ করে দেওয়া হবে। ওই জায়গাটিতে উদ্যানের কাজ হবে বলে জানা গিয়েছে।









কোন মন্তব্য নেই