অসমে কড়া যান বাহন আইন চালু হলো, হেলমেট না পড়লে ৫হাজার , অভারলোড গাড়ি ২০ হাজার টাকা জরিমানা
অমল গুপ্ত
দেশে প্রতি বছর দের লাখ মানুষ পথ দুর্ঘটনায় মারা যান,তাদের মধ্যে বয়স হচ্ছে ১৮ থেকে ৩৫ বছর । এই গুরুতর পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গাড়কারী সারা দেশে মোটর যান আইন চালু করেছেন। পশ্চিমবঙ্গ এই আইন মানছে না। মহারাষ্ট্র ও ওড়িশা ও এখনই কড়া আইন টি মানতে রাজি নয়। অসম সরকার আজ থেকে এই নয়া যান আইন চালু করেছে। অসমে যে হারে পথ দুর্ঘটনা বেড়েছে তা প্রায় নিয়ন্ত্রণহীন। দুদিন আগে সিবসাগরের ডিমো তে যে ভয়ংকর পথ দূর্ঘটনা হল, তা নাজির বিহীন। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ এ প্রাণ হারিয়ে ছেন ১১ জন, ১৫জন আহত হয়েছেন। ডি টি ও কার্য্যালয় গুলি তে লাগাম ছাড়া দুর্নীতির ফলে মোটা অংকের বিনিময়ে আন ফিট গাড়ি কে ফিট সারটি ফিকেট ইস্যু করা হয় বলে ভুরি ভুরি অভিযোগ অস্বীকার করা যায় না। কাছাড় , করিমগঞ্জ, গুয়াহাটি মেট্রো র ডি টি ও কার্য্যালয়ে এক বার গেলে লাইসেন্স দেবার নামে ,গাড়ির ফিটনেস দে বার নামে কি হারে দুর্নীতি হচ্ছে তা সহজেই অনুমান করা যাবে বলে ভুক্তভোগী রা অভিযোগ করেছেন। নতুন আইন এ অভারলোডিং এর জন্যে ২০ হাজার টাকা জরিমানা ধরা হয়েছে। সারা রাজ্যে কয়লা সিন্ডিকেট চলেছে, 8 টনের পরিবর্তে ১৫ ,২০ টন কয়লা বহন করা হচ্ছে ট্রাক গুলিতে। বরাক থেকে প্রতিদিন বেআইনিভাবে ওভার লোডেড কয়লা বহনের অভিযোগ আসছে। আজ থেকে লাগু আইন কি বরাক এর পুলিশ ,পরিবহন বিভাগের অফিসার রা মানবে ,তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। রাজ্যে অতিরিক্ত মদের দোকানের লাইসেন্স ইস্যু করা হয়েছে , যুব প্রজন্মের অধিকাংশ এর মদ ছাড়া চলে না। আবগারি বিভাগ মদ বিক্রি করে ১৫,২০ গুন বেশি রেভিনিউ পারছে। আবগারি মন্ত্রী খুশি। মদ খাওয়ার প্রবণতা সংঘাতিক বেড়ে যাওয়ায় পথ দুর্ঘটনা কয়েক শো গুন বেড়ে গেছে তা এক বারও সারকার ভেবে দেখলো না। মত্ত অবস্থায় গাড়ি চালালে আগে ২.হাজার টাকা জরিমানা ছিল, এবার হলো ১০ হাজার টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো র জন্যে আগে ছিল মাত্র ৫০০ টাকা এখন হলো ৫হাজার টাকা। অতিরিক্ত গতির জন্যে ২ হাজার টাকা জরি মানা দিতে হবে। হেলমেট না পড়লে ৫ হাজার টাকা জরিমানা , সঙ্গে র আরোহী কেও হেলমেট পড়তে হবে। এম্বুলেন্স কে কোনোভাবে পথে আটকানো যাবে না। কোনও গাড়ি ওভারটেক করতে পারবে না। এই সব খেত্রে ও জরিমানা দিতে হবে। গুয়াহাটি সিটি বাসের ক্ষেত্রে টাইম কার্ড চালু করা হয়েছে। কোনও গাড়ি দু মিনিটের বেশি কোনো স্টপেজে থামতে পারবে না।









কোন মন্তব্য নেই