Header Ads

চতুর্থ দিনের খেলায় ২-০ তে জয়ী নূনছরির অমৃত ক্লাব

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : দেশবন্ধু ক্লাবের নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউণ্ডের চতুর্থ দিনের খেলায় ২-০ তে জয়লাভ করে নূনছরির অমৃত ক্লাব ফুটবল দল। তারা পরাজিত করে বিহাড়া অটো এসোসিয়েসন ফুটবল দলকে। খেলা আরম্ভ হওয়ার সাত মিনিটের মাথায় অমৃত ক্লাবের পাইবাং তারিং একটি গোল করে। 
৬৩ মিনিটের দ্বিতীয় গোলটি করে অমন সুমার। আজকের খেলা পরিচালনা করেন রণেন্দু চক্রবর্তী, ওমপ্রকাশ সিং, রুহেল সেনাপতি ও আলি আকবর বড়ভূইয়া। আগামীকাল কিংস ইলেভেন সেউতি বনাম বড়ো দামছরা পরস্পরের মুখোমুখি হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.