Header Ads

করিমঞ্জে এসে এনআরসি ছুটদের অভয় বার্তা মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : এনআরসি নিয়ে আসামে বসবাসকারী হিন্দু-বাঙালিদের কোনরকম দুশ্চিন্তা করতে হবে না, ধৈর্য ধরুন। এভাবেই বরাকের বাঙালি হিন্দুদের আশ্বস্থ করেন আসামের স্বাস্থ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে করিমগঞ্জ জেলা বিজেপি গত ২৩ সেপ্টেম্বর করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে এক কৃতজ্ঞতা জ্ঞাপন কার্যক্রমের আযোজন করে। এতে বিগত লোকসভা নির্বাচনে শিলচর ও করিমগঞ্জ আসনের দুই বিজয়ী প্রার্থীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।এই কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের স্বাস্থ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা।
সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুটি লোকসভা আসনের বিজয়ী সাংসদ ড: রাজদীপ রায় ও কৃপানাথ মালাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন আসামের বন ও পরিবেশ মন্ত্রী তথা মীন ও আবগারী মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য। সভায় উপস্থিত কর্মী সমর্থক সকলেই নবনির্বাচিত প্রাথীদের অভিনন্দন জানাতে তথা মুখ্য অতিথির বক্তৃতা শোনার জন্য উদগ্রীব ছিলেন। এরপর অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষনে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নাগরিকপঞ্জি থেকে বাদ পরা লোকদের অভয় প্রদান করে বলেন যে, এনআরসি নিয়ে আসামে বসবাসকারী হিন্দু-বাঙালিদের কোনরকম দুশ্চিন্তা করতে হবে না। তিনি সবাইকে আতংকিত না হয়ে ধৈর্য্য ধরতে বলেন। তিনি আরও জানান সরকার এবিষয়ে জরুরী পদক্ষেপ নেবে।
আগামী শীত কালীন সত্রে সরকার ক্যাব আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিনের অনুষ্ঠানে আসামের বন ও পরিবেশ, মীন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দিলীপ পাল, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, করিমগঞ্জের শিল্প উদ্যোগের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস সহ উপস্থিত অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক বক্তারা নবনির্বাচিত সাংসদদের অভিবাদন জানিয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বিজেপি আসাম রাজ্যিক সহ -সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য ও দলের  বরাকের সংগঠনিক কার্য্যকর্তা সহ করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য ও জেলা বিজেপি সংগঠনের সদস্যদেরও এই  সভায় উপস্থিত থাকতে দেখা গেছে।সভা পরিচালনা করেন বরিষ্ঠ বিজেপি কর্মি কৃষ্ণ দাস। 
ঐ দিন অনুষ্ঠানের শেষে মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে শনবিল পূর্বাঞ্চাল মেডিকেল কলেজ ডিমান্ড কমিটির কর্মকর্তা কল্লোল চৌধুরী, রঞ্জিত ঘোষ, রূপায়ণ ভট্টাচার্য প্রমুখরা মেডিক্যাল কলেজের জন্য করিমগঞ্জের শনবিল এলাকায় স্থান নির্ধারণের দাবীতে স্মারক পত্র তুলে ধরেন।এছাড়াও করিমগঞ্জের শনবিলে মেডিক্যাল কলেজের সমর্থনে 'বৃহত্তর বদরপুর পল্লী ও শহর বিকাশ পরিষদ' এর সভাপতি কল্লোল মজুমদার ও সম্পাদক শুভ সুন্দর দেব চৌধুরী প্রমুখ আরেকটি স্মারক লিপি মন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মার হাতে তুলে দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.