Header Ads

এনআরসি ইস্যুতে সুর অনেকটা নরম মমতার

নয়া ঠাহর প্রতিবেদন : মাত্র কয়েকদিন আগেই এনআরসি ইস্যুতে কলকাতায় মিছিল করেছিলেন মমতা ব্যানার্জি। মিছিলে স্লোগান ছিল  ' বাংলায় এনআরসি হতে দেব না '। শুধু স্লোগানেই থামেননি। তৃণমূল সুপ্রিমো এনআরসি ইস্যুতে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। কিন্তু বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে বেড়িয়ে এসে খানিকটা নরম সুরই গাইলেন মমতা । তিনি বললেন, ওটা অসমের বিষয়। কলকাতার মিছিলে মমতা বলেছিলেন, বাংলায় এনআরসি হবে না । বাংলা কখনও মাথা নত করবে না ।
পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সেসময় বলেছিলেন,  এনআরসি মাধ্যমে বাংলা থেকে দু'কোটি মানুষকে তাড়ানো হবে । পাল্টা জবাবে মমতা বলেছিলেন, দু'কোটি দূরে থাক ,  আগে বাংলার দু'জন মানুষের গায়ে হাত দিয়ে দেখাক।বুধবার, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মমতা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনআরসি ইস্যুতে কোনও আলোচনাই হয়নি। এনআরসি অসমের বিষয়, ওটা নিয়ে পশ্চিমবঙ্গে কেন্দ্রের কোনও প্রস্তাব নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.