ভাষা বিতর্কে জল ঢালার চেষ্টা অমিত শাহের
![]() |
| ছবি-সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহর প্রতিবেদন : গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দিকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব রাখার পর বিতর্ক শুরু হয়েছিল দেশজুড়ে। বিশেষ করে দক্ষিণী লবি দলমত নির্বিশেষে জোরদার প্রতিবাদ করেছিল অমিত শাহের প্রস্তাবের। কেরলের মুখ্যমন্ত্রী সিপিএম পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়ন, কর্ণাটকের বিজেপি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, তামিলনাড়ুর ডিএমকে নেতা এমকে স্ট্যালিন, অভিনেতা কমল হাসান সহ অনেকেই প্রস্তাবের বিরোধীতা করেছিলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবার এই বিতর্কে জল ঢালার চেষ্টা করলেন। অমিত বললেন, তিনি কখনওই বলেননি, কোন আঞ্চলিক ভাষার ওপর হিন্দি চাপিয়ে দিতে হবে । শুধু অনুরোধ করেছিলেন, মাতৃভাষার পাশাপাশি হিন্দিও দ্বিতীয় ভাষা হিসাবে শেখা উচিত । কেউ যদি এই বিষয়ে রাজনীতি করতে চায়, তা করতেই পারে । তিনি আরও বলেন, অহিন্দিভাষী রাজ্য গুজরাটের মানুষ তিনি। এখন দেখার বিষয় অমিত শাহের এই মন্তব্যের পর বিতর্ক কতটুকু থামে।









কোন মন্তব্য নেই