Header Ads

দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ বিহাড়া রামকৃষ্ণ সেবা সংঘের

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : মঙ্গলবার বিহাড়া রামকৃষ্ণ সেবা সংঘ ও শিলচর রামকৃষ্ণ মিশনের যৌথ ব্যবস্থাপনায় বিক্রমপুর এলাকার দরিদ্র জনগণের মধ্যে বস্ত্র বিতরণ করল বিহাড়া রামকৃষ্ণ সেবা সংঘ। এদিন দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করেন শিলচর রামকৃষ্ণ মিশনের  মিশন বিদ্যালয় প্রমূখ স্বামী মহাভদ্রানন্দজী মহারাজ। প্রায় এক হাজার জনগণের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিহাড়া রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষে  নিবাস দাস,রনজয় ধর, সুশান্ত দাস গুপ্ত,রাজু ঘোষ, সুধাংশু দেব, সঞ্জয় আচার্য,নান্টু ভট্টাচার্য, রঞ্জিত  রায়,প্রনব রায়,পিন্টু পাল,রুনু ধর,সভাষ চক্রবর্ত্তী,অপু দাস,রুবি পুরকায়স্থ,দিপালী চক্রবর্ত্তী,সুমা সরকার, ভারতী নাথ,রাখী আচার্য,সবিতা চক্রবর্ত্তী প্রমূখ।  অনুষ্ঠা সুচারু রূপে হওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ  জ্ঞাপন করেন বিহাড়া রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষে  সংঘ সভাপতি নিবাস দাস ,সম্পাদক  সঞ্জয় আচার্য, বিহাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সংঘের সভানেত্রী ইন্দিরা দেব রায় ও সম্পাদিকা রুবি পুরকায়স্থ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.