'সচ্ছতা পখয়াড়া' উপলক্ষে এনসিসি কেডেটদের সচ্ছতা কার্যসূচি পালন
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : এনসিসি থার্ড আসাম ব্যাটালিয়ান (শিলচর) যুধিষ্টির সাহা ইউনিটের পক্ষ থেকে 'সচ্ছতা পখয়াড়া' শির্ষক এক অনুষ্ঠানের অঙ্গ হিসাবে মঙ্গলবার এক সচেতনতা মূলক গ্রাম সম্পর্ক অভিযানে নামে এনসিসির কেডেটরা।
এদিন প্রথমে এনসিসি কেডেটরা এলাকার বাড়ি বাড়ি গিয়ে গ্রামের মানুষদের সচ্ছতার বিভিন্ন দিকের কথা তুলে ধরে, এতে রোগ মুক্ত থাকতে শৌচালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় ।তারপর ছাত্ররা স্থানীয় খেলার মাঠের আবর্জনা কুড়িয়ে মাঠটি সচ্ছ করে তোলে, সঙ্গে ব্যবসায়ী, দোকানদার সহ দর্শকদেরকে খেলার মাঠের সচ্ছতা বজায় রাখার আবেদন জানায় তারা। এনসিসি কেডেটদের এই উদ্যমকে সাধুবাদ জানায় বিহাড়া দেশবন্ধু ক্লাবের ক্রীড়া বিভাগের কর্মকর্তারা। এছাড়া 'সচ্ছতা পখয়াড়া' উপলক্ষে সোমবার এনসিসির কেডেটরা এক সাইকেল রেলিরও আয়োজন করে। 'সচ্ছতা পখয়াড়া' অনুষ্টানটি পরিচালনা করেন এনসিসির পিআই অফিসার বিজয়েন্দ্র শিং, সিটিও নিরূপম নাথ, বিদ্যালয়ের অধ্যক্ষা মণিদীপা সিকদার সহ অন্য সহকারী শিক্ষকগণ।









কোন মন্তব্য নেই