কাটিগড়ার মালিডহর গুমড়ায় এলাকায় অরাজকতা
যীশু নাথ, কাটিগড়া : কাটিগড়া থানাধীন মালিডহর গুমড়া এলাকায় অরাজকতা সৃষ্টি হয়েছে। এনিয়ে কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপারকে কয়েক দফা দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান করলো কালা ইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত ১৩২ জন বাসিন্দারা।
সোমবার কাটিগড়া চক্র আধিকারিকের মাধ্যমে কাছাড় জেলা শাসককে ও কাটিগড়া ওসির মাধ্যমে পুলিশ সুপারকে দাবি সম্বলিত এক স্মারক পত্র প্রদান করা হয়। ৬নম্বর জাতীয় সড়কের গুমড়া বাজার, পাইকান তেমাথা, কালাইন ডিগাবর তেমাথা, সাপ্লাই গেট ও মালিডহর এলাকায় রাতের বেলা কিছু ব্যক্তি হাতে ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে জাতীয় সড়কে গাড়ি তল্লাশি করতে দেখা যায় বলে অভিযোগ করেন। এতে এলাকায় ও বাইরের মানুষের মনে ভয়ের সঞ্চার হচ্ছে। ওইসব ব্যক্তিরা দূরপাল্লার ট্রাকের চালকদের নানারকম ভয় দেখিয়ে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবার চেষ্টা করছে। তাই অতিসত্ত্বর এই ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ না করিলে কালাইন উন্নয়ন খণ্ডের আইন শৃঙ্খলার চরম অবনতি হতে পারে বলে তারা স্মারক পত্রে উল্লেখ করেছেন।
এমর্মে এসব অনৈতিক কাজ বন্ধ করার জন্য আইনের শাসন জোরদার ভাবে চালু করার দাবি জানান এলাকার সচেতন মহল। এদিনের স্মারক পত্র প্রদানে উপস্থিত ছিলেন মিলন রায়, খাইরুল হক তালুকদার, রহিম উদ্দিন বড়ভূঁইয়া, গৌরাঙ্গ পাল, গিয়াস উদ্দিন সহ অন্যান্যরা।









কোন মন্তব্য নেই