Header Ads

এনআরসি ছুট হিন্দুদের নাগরিকত্ব প্রদানের দাবি

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : শিলচর গোবিন্দ বাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্তের পক্ষ থেকে এক বৈঠক আয়োজন করা হয় রবিবার। বেলা ১১ টায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিভাগ সংঘটন সম্পাদক স্বপন শুক্লবৈদ্য, সহ সভানেত্রী সুমিতা চৌধুরী সহ প্রান্তের বিভিন্ন কর্মকর্তা ও বজরং দলের প্রমুখ সংযোজকগণ। মুখ্য আলোচনার বিষয় ছিল, এনআরসির ত্রুটিপূর্ণ চূড়ান্ত সম্পূরক তালিকা। জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত সম্পূরক তালিকা প্রকাশের পর এতে অনেক অসঙ্গতি থাকায় ক্ষোভ ব্যক্ত করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। 
উনারা অভিযোগ করে বলেন যে উপযুক্ত প্রমান থাকা সত্ত্বেও অনেক বৈধ্য হিন্দু নাগরিকদের নাম তালিকাভুক্ত হয় নাই। তাছাড়া তালিকাটি অনেকাংশেই ত্রুটিপূর্ণ। কারন একই লিগ্যাসি ব্যবহারকারী তিন ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের নাম আছে তো এক ভাইয়ের নাম নেই তালিকায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ছেলে বা মেয়ের নাম এনআরসি সম্পূরক তালিকায় রয়েছে কিন্তু বাবা বা মায়ের নাম বাদ গেছে চূরান্ত তালিকা থেকে। আবার দেখা যায়, অনেক বৈধ্য ভারতীয়ের নথি পত্র থাকা সত্ত্বেও চূড়ান্ত এনআরসি সম্পূরক তালিকাতে নাম আসেনি তাদের। 
শনিবার চূড়ান্ত এনআরসি সম্পূরক তালিকা প্রকাশ হওয়ার পর রাজ্যে এরকম অসংখ্য বিসংগতির খবর পাওয়া যাচ্ছে বলে মন্তব্য তাদের । নিরীহ হিন্দু নাগরিকদের সকলভাবে হেনস্থার পরও জাতীয় নাগরিক পঞ্জির নামে এ এক বিরাট অশ্বডিম্ব বলে মন্তব্য করেন বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তিয় কর্মকর্তারা। এনআরসির নামে এরূপ তুঘলকী কাণ্ডে বৃহত্তর পদক্ষেপ নিতে বিশ্ব হিন্দু পরিষদ বাধ্য হবে বলে জানান তারা। এই সংগঠন সর্বদাই হিন্দু সমাজের কল্যাণে পাশে থাকবে। সংঘটন সরকারের কাছে কঠোর ভাবে বার্তা দিতে চায় যে, 'ন হিন্দু বিদেশী ভবেত'। শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় যে সব বৈধ্য হিন্দু নাগরিকদের নাম কর্তন করা হয়েছে সেইসব হিন্দুদের পুনরায় এনআরসি তালিকায় তুলার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। ট্রাইব্যুনালের খরচ মেটাতে অক্ষম যারা,তাদের যেন সরকারের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়ানো দাবী জানানো হয়। বিশ্ব হিন্দু পরিষদ হাফলং বিভাগের সম্পাদক প্রদীপ বৈষ্ণব বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে আসা সকল হিন্দুদের নিশর্তে নাগরিকত্ব প্রদানের দাবি জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.