Header Ads

ভারতীয় জীবন বিমা নিগমের প্রতিষ্ঠা দিবস পালন বদরপুরে

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : ভারতীয় জীবন বিমা নিগমের ৬৩তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল রবিবার বদরপুরের সেটেলাইট অফিসে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বরিষ্ঠ সিএলআইএ শ্যামল সেনগুপ্ত। একে একে উপস্থিত কর্মীরা সুসজ্জিত আলপনাতে প্রদীপ প্রজ্জ্বলন করেন। অনুষ্ঠানে বদরপুর এসও ইনচার্জ বিকাশ বরুয়া বলেন, এলআইসি ১৯৫৬ সাল থেকে মানুষের মধ্যে উন্নত পরিষেবা দিয়ে আসছে। যার দরুন এলআইসি আজ দেশের সর্ববৃহৎ নির্ভরযোগ্য বীমা প্রতিষ্ঠান। ৬৩তম এলআইসি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সিএলআইএ ইকবাল খান, সিএলআইএ তপন রায়, সম্পা দাস সহ আরও অনেকেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.