Header Ads

রামকৃষ্ণনগরে সংস্কৃত ভারতীর গীতা শ্লোক প্রতিযোগিতা সম্পন্ন

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে সম্পন্ন রবিবার হল সংস্কৃত ভারতীর গীতা শ্লোক প্রতিযোগিতা। সকাল দশ ঘটিকায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন প্রবীন শিক্ষাবিদ তথা যোগী সম্মিলনির জেলা সভাপতি হেমেন্দ্র চন্দ্র নাথ। তারপর শুরু হয় মূল অনুষ্ঠান। এতে প্রতিযোগিরা সুর, তাল ও শুদ্ধ উচ্চারণের মাধ্যমে গীতা পাঠ করে সকলের মন মুগ্ধ করে।  
প্রতিযোগীতায় 'ক' বিভাগে দ্বাদশ অধ্যায় পাঠ করে প্রথম পুরস্কার লাভ করে কালাছুপের রুচিতা নাথ, দ্বিতীয় কৃষ্ণনগর গ্রামের মিশু নাথ, তৃতীয় কৃষ্ণনগর গ্রামের অপর্না নাথ। 'খ' বিভাগে পঞ্চদশ অধ্যায় পাঠ করে প্রথম পুরস্কার পায় কালাছুপ গ্রামের পৌলমী নাথ, দ্বিতীয় পুরস্কার কৃষ্ণনগর গ্রামের অনাধি নাথ, তৃতীয় পুরস্কার পাতিয়ালা গ্রামের সৌরভ নাথ। 'গ' বিভাগে দ্বিতীয় অধ্যায়ের ২০টি শ্লোক পাঠ করে পাতিয়ালা গ্রাম থেকে প্রথম পুরস্কার লাভ করে মনোব্রত নাথ, দ্বিতীয় মনোতুষ নাথ ও তৃতীয় হয়েছে মৌমিতা নাথ। 
প্রতিটি বিভাগেই প্রথম স্থানাধিকারীকে ১০০০ টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ৫০০ টাকা ও তৃতীয় স্থানাধিকারীকে ২৫০ টাকা করে নগদ পুরষ্কার সহ উপহারাদি প্রদান করা হয়। অনুষ্ঠানে মোট ৩৩জন প্রতিযোগী অংশ গ্রহন করে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের সম্পর্ক প্রমূখ ক্ষৌণীশ চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক শিতলেন্দু নাথ, সমাজসেবী রিতিশ নাথ। সংস্কৃত ভারতীর পক্ষ থেকে ছিলেন প্রান্ত সহ বালশিক্ষণ প্রমুখ অর্জুন নাথ, জেলা শিক্ষণ প্রমূখ কৌশিক নাথ, রামেন্দু চক্রবর্তী সহ অন্যরা। অনুষ্ঠনটি পরিচালনা করেন সংস্কৃত ভারতীর শ্রীভূমি জেলা সম্পাদক বাপ্পা দেব নাথ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.