Header Ads

ট্রাম্পের বিরুদ্ধে হতে পারে ইমপিচমেন্ট

নয়া ঠাহর প্রতিবেদন : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া চালু করা  হল। ইমপিচমেন্ট প্রক্রিয়া চালু  করলেন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। সত্যিই যদি ইমপিচ করা হয় ট্রাম্পকে, তবে পদত্যাগ করা ছাড়া ট্রাম্পের সামনে আর কোন উপায় খোলা থাকবে না। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, নিজের দেশে প্রতিপক্ষকে হারাতে তিনি বিদেশি রাষ্ট্রপ্রধানের সাহায্য চেয়েছিলেন। আমেরিকার সংবিধান মোতাবেক এটি গুরুতর সংবিধান লঙ্ঘনের অভিযোগ।
ট্রাম্প বলেছিলেন, তিনি ইউক্রেনের রাষ্ট্রপতিকে আমেরিকার প্রাক্তন উপরাষ্ট্রপতি জো বিডেনের বিরুদ্ধে তদন্ত করার অনুরোধ জানিয়েছিলেন। আমেরিকার গত রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে ভোটে লড়তে চেয়েছিলেন বিডেন। জনমত সমীক্ষায়ও ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন বিডেন। ইউক্রেনের রাষ্ট্রপতিকে অনুরোধ করে শপথভঙ্গ করেছেন ও ভোটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছেন ট্রাম্প বলে অভিযোগ স্পিকার ন্যান্সি পেলোসির। স্পিকার এক বিবৃতিতে জানিয়েছেন, হাউস ট্রাম্পকে ইমপিচ করার প্রক্রিয়া শুরু করেছে। তাঁকে ইমপিচ করার খবর পেয়েই ট্রাম্পের টুইট, এটা প্রেসিডেনসিয়াল হ্যারাসম্যান্ট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.