Header Ads

আন্তর্জাতিক আদালতের রায় মেনে কুলভূষণ যাদবের কনস‍্যুলার অ্যাকসেসে রাজি হল পাকিস্তান

ছবি, সৌঃ আন্তর্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ আন্তর্জাতিক আদালতের রায় মেনে শেষ পর্যন্ত কুলভূষণ যাদবের কনস‍্যুলার অ্যাকসেসে রাজি হল পাক সরকার। সোমবার কুলভূষণের সঙ্গে দেখা করলেন পাকিস্তানে ভারতের ডেপুটি হাই কমিশনার গৌরব আলুওয়ালিয়া। সোমবারই ভারতীয় অফিসার যে কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন তা রবিবার পাকিস্তানের বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছিল।

গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগে ভারতীয় নৌসেনার অফিসার কুলভূষণ যাদবকে মৃত‍্যুদণ্ড দেওয়া হয় পাকিস্তানের আদালতে। 
এরপর সেই মামলা যায় আন্তর্জাতিক আদালতে। সেখানে ভারতের পক্ষে রায় দিয়ে কুলভূষণের মামলার ফের শুনানির নির্দেশ দেয় আদালত। কুলভূষণকে কনস‍্যুলার অ্যাকসেস দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক আদালতের এই রায়ের পরেও পাকিস্তান জানায় যে ভারতীয় অফিসারের সঙ্গে কুলভূষণের সাক্ষাতের সময় সেখানে পাকিস্তান প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কিন্তু এই শর্ত মেনে দেখা করেননি ভারতীয় কূটনীতিকরা।
ইরান থেকে পাকিস্তানে ঢোকার পর গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে ২০১৬ সালের ৩মার্চ বালুচিস্থান প্রদেশ থেকে কুলভূষণকে গ্রেফতার করে পাক নিরাপত্তা বাহিনী। তারপর ২০১৭ সালের এপ্রিলে কুলভূষণকে মৃত‍্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত। ভারতের পক্ষ থেকে জানানো হয় নৌসেনা বাহিনী থেকে অবসর নেওয়ার পর ইরানে ব‍্যবসায়িক কাজে গিয়েছিলেন কুলভূষণ। সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.