Header Ads

ল্যান্ডার 'বিক্রম' আলাদা হয়ে গেল চন্দ্রযান ২ থেকে, উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরা

ছবি- সৌজন্য ইসরো।
নয়া ঠাহর প্রতিবেদন : সোমবার বেলা ১টা ১৫মিনিট। ঠিক এই সময়েই চন্দ্রযান ২ থেকে আলাদা হয়ে গেল ল্যান্ডার ' বিক্রম '। উচ্ছ্বাস উপচে পড়ল ইসরোর বিজ্ঞানীদের মধ্যে।
এবার গতি কমানোর পালা। ধীরে ধীরে চাঁদের আরও কাছাকাছি পৌঁছবে বিক্রম। চন্দ্রপৃষ্ঠের মাত্র ১০০ কিলোমিটার উপর দিয়ে চাঁদকে পাক খাবে চারদিন। তারপর আলতোভাবে নামবে চাঁদের দক্ষিণ মেরুতে। গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদ মুলুকে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ২।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.