Header Ads

গুয়াহাটিতে ধুমধাম করে পালন করা হল বিশ্ব কর্মা পূজা



নয়া ঠাহর প্রতিবেদন। সমগ্র দেশের সাথে রাজ্য তথা গুয়াহাটি মহানগরীতে ধুমধাম করে পালন করা হলো বিশ্বকর্মা পূজা ।চারিদিকে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। বিশ্বকর্মা পূজা দেবতার আরাধনা তে ব্যস্ত সবাই ।অন্যান্য বছরের মতো এবারও গুয়াহাটি  মহানগরীতে দেখা গেছে অসংখ্য পূজার আয়োজন। গুয়াহাটি শহরের বিভিন্ন স্থানে বিশ্বকর্মা পূজা উদযাপন করেছে ভক্তরা। বিশ্বকর্মা পূজা উপলক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান সরকারি-বেসরকারি সংস্থার প্রতিষ্ঠানেই দেখা গেছে ব্যস্ততা ।সবাই বিশ্বকর্মা পূজা উদযাপন করেছে।এর সাথে পূজা মান্ডপকেও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে নীলাচল পাহাড় পাদদেশে থাকা উত্তর-পূর্বের একমাত্র বিশ্বকর্মা মন্দিরে আয়োজন করা হয়েছে পূজার ।




 সকাল থেকেই মন্দির উপচে পড়েছে ভীড়। ধুপ, দীপ জ্বালিয়ে ভক্তরা করেছে  বিশ্বকর্মার আরাধনা । মন্দিরের বাইরে পর্যন্ত ছিল ভক্তের লম্বা লাইন ।ওদিকে মঙ্গলবার রাত পর্যন্ত  গ্রাহকের।ভিড় পরি লক্ষিত হয়েছে প্রত্যেকটি বাজারে। অন্যদিকে ফুলের বাজারেও দেখা গেছে লোকের ভীড়।উত্তরপূর্ব রেলের কার্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগে আয়োজন করা হয় বিশ্বকর্মা পূজার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.