ডিমৌর দুর্ঘটনার তদন্ত করলেন পরিবহন আয়ুক্ত বীরেন্দ্র মিত্তল
নয়া ঠাহর প্রতিবেদন।শিবসাগরের ডিমৌতে আল্ট্রা বাস আর ট্রাভেলারের মধ্যে সংঘটিত শোকাবহ পথ দুর্ঘটনার তদন্ত করলেন পরিবহন আয়ুক্ত বীরেন্দ্র মিত্তল।উল্লেখ্য যে সোমবার সকালে এই পথ দুর্ঘটনায় ৯জন লোকের মৃত্যু হয়।এর সাথে ১৫জন যাত্রী গুরুতর ভাবে আহত হন।এই ভয়ঙ্কর দুর্ঘটনার তদন্ত করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করার জন্য পরিবহন অযুক্তকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এর পরই শিবসাগরে উপস্থিত হন বীরেন্দ্র মিত্তল।তিনি জিলা উপযুক্ত এস লক্ষ্মণ ও জিলা পুলিশ অধিকারী অমিতাভ সিনহার সাথে দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন।এর সাথে ডিমৌ থানাতে রাখা দুর্ঘটনাগ্রস্ত গাড়িদুটি পরীক্ষা করেন।তিনি বলেন যে দুর্ঘটনায় আঘাত পাওয়া এক লোকের ভাষ্য মতে গাড়ির ড্রাইভার তীব্র গতিতে গাড়ী চালানোর সাথে ফোনে কথা বলছিল যার ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয়।এর সাথে বৃষ্টির ফলে রাস্তা পিছল হয়ে ছিল।তিনি আরো বলেন যে ঘটনার তদন্ত চলছে ।এই তদন্তের পরই জানা যাবে যে দুর্ঘটনা কী কারণে এই ভয়ঙ্কর হয়েছিল। তিনি শিবসাগরের উপযুক্তের কার্যালয়ে জেলার পরিবহন সংস্থার সাথেও আলোচনায় বসেন ও সরকারের বলবৎ করা নতুন পরিবহন নিয়ম মেনে চলার আহ্বান জানান।









কোন মন্তব্য নেই