Header Ads

পশ্চিমবঙ্গে গ্রেফতার জেএমবির দুই কট্টর জঙ্গি

ছবি- সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : মঙ্গলবার ভোর রাতে মালদার সামসি থেকে আব্দুল বারি (২৮) ও নিজামুদ্দিন খান (২৮) নামে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ ( জেএমবি) -এর দুই কট্টর জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত দুই জঙ্গিই উত্তর দিনাজপুরের বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে।
উত্তর দিনাজপুরে জেএমবির সংগঠন বাড়ানোর দায়িত্বে ছিল এই দুজন। ইজাজ ও সালাহিন নামে দুইজনের নির্দেশে কাজ করত এরা। সংগঠনের সদস্য বাড়ানো সহ প্রশিক্ষণের কাজ করতে এরা। সম্প্রতি ইজাজ ধরা পড়ে। ইজাজের ধরা পড়ার পর পশ্চিমবঙ্গ থেকে পালানোর চেষ্টা করছিল দুজন।
কয়েকদিন আগে আটক আরেক জঙ্গি মহম্মদ আব্দুল কাসেমকে জেরা করে এই দুজনের খোঁজ পান গোয়েন্দারা। তাদের  গোপন আস্তানায় মঙ্গলবার ভোর রাতে হানা দিলে, দুজনেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.