বিএসপি-র ছয় বিধায়ক কংগ্রেসের ঝুলিতে, চটে লাল মায়াবতী
![]() |
| ছবি- সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহর প্রতিবেদন : গতবছরই রাজস্থানে বিএসপি-র ছয় বিধায়কদের সমর্থন নিয়ে রাজস্থানে সরকার গড়েছিল কংগ্রেস। সেই ছয় বিধায়কই একজোটে এবার যোগ দিলেন কংগ্রেসে। যার ফলে ২০০ সদস্যের রাজস্থান বিধানসভায় কংগ্রেসের শক্তি দাঁড়াল ১০৬-এ।
এই দলবদলের জেরে চটে লাল বিএসপি সুপ্রিমো মায়াবতী। তিনি টুইট করে বলেন, কংগ্রেস বিএসপি বিধায়কদের ভাঙিয়ে প্রমাণ করল তারা বিশ্বাসযোগ্য নয়। তারা চিটিংবাজ। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের কথা তুলে ধরেন মায়াবতী। তিনি বলেন ,কংগ্রেস তাঁকে পছন্দ করত না। ভারতের প্রথম আইনমন্ত্রী হয়েও তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তাঁকে ভারতরত্ন দেওয়ার কথা কংগ্রেস কখনও চিন্তাও করেনি। ছয় বিধায়কদের এক বিধায়ক রাজেন্দ্র গুড়া বলেন, প্রার্থী হতে গেলে দলকে টাকা দিতে হয়।









কোন মন্তব্য নেই