হিন্দি রাষ্ট্রভাষা করার প্রস্তাবের সমর্থন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের
![]() |
| ছবি- সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহর প্রতিবেদন : কর্ণাটকের বিজেপি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হিন্দিকে রাষ্ট্রভাষা করার প্রস্তাবের বিরোধিতা করেছিলেন সোমবার । কিন্তু অমিত শাহ তাঁর দল বিজেপির আরেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সমর্থন পেয়ে গেলেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন , যাঁরা হিন্দিকে ভালবাসেন না, তাঁরা ভারতকেও ভালবাসেন না। অবশ্য তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়া হবে, এর মানে এটাও নয়। তবে অমিত শাহ যা বলেছেন তার প্রতি তাঁর সমর্থন রয়েছে।
বিপ্লব দেব বহু বছর দিল্লিতে কাটিয়েছেন। ত্রিপুরার কথ্য বাংলায় আলাদা একটা টান রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় অনেকটাই হিন্দির টান দেখা যায়।









কোন মন্তব্য নেই