Header Ads

20 কে জি কেক কেটে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল প্রধানমন্ত্রীর ৬৯ তম জন্মদিন উদযাপন করেন।

অমল গুপ্ত
প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির ৬৯ তম জন্ম দিবস আজ  দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে অসমে  উদযাপিত হয় । মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল আজ উজান অসমে র ডিমৌ তে ২০  কে জি ওজনের কেক কেটে  উপস্থিত কয়েক হাজার লোকের মধ্যে বিলিয়ে  দেন।অর্থমন্ত্রী   হিমন্ত  বিশ্ব শর্মা আজ   ডিব্রুগড় এ গান্ধী  মূর্তি  থাক এক  উদ্যানে  হাতে ঝাড়ু নিয়ে সাফাই অভিযান চালান  |









কেন্দ্রীয়   মন্ত্রী  প্রকাশ জাভরেকর আজ  গুয়াহাটি  উপকণ্ঠে আজারা  অঞ্চলে  এক গণজাগরণ সভায়   প্রধানমন্ত্রীর   জন্ম দিনে  শুভেচছা  জ্ঞাপন করে বলেন, দেশের এক চা ওয়ালা আজ  দেশের প্রধানমন্ত্রীর পদে  বসেছেন, দুবারের প্রধানমন্ত্রী  আগামী  লোকসভা নির্বাচনেও     জয়লাভ করবেন, বিরোধীদের  আশা পূরণ হবে না।  কেন্দ্রীয়   তথ্য ও সম্প্রচার   মন্ত্রী জাভরেকর  জম্বু ও কাশ্মীর এ ৩৭০ অনুচ্ছেদ    বাতিল করার ফলে দেশের মানুষের বিপুল সর্মথন  পাওয়া গেছে বলে দাবি করে বলেন  প্রধানমন্ত্রীর অসীম সাহসের ফলে  তা সম্ভব  হয়েছে। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি সভাপতি রঞ্জিত দাস প্রমুখ প্রধানমন্ত্রীর জন্ম দিবসে   শুভেচ্ছা জ্ঞাপন করেন।





 বন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যের   কাজের    প্র সংস্যা করে কেন্দ্রীয় মন্ত্রী  জাভরেকর  বলেন কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যানে বিপন্ন প্রজাতির গন্ডার হত্যার ঘটনা  হ্রাস পেয়েছে, ।  গন্ডার সংরক্ষণ  এর জন্যে কেন্দ্রীয় সরকার  অতিরিক্ত তহবিল দেবার প্রতিসূতিও দেন।মুখ্যমন্ত্রী  সর্বানন্দ   সনওয়াল আজ  প্রধানমন্ত্রীর জন্মদিনে  উজান অসমে বেশ কয়েকটি উন্নয়ন মূলক প্রকল্পের   ভিত্তিপত্তন স্থাপন করেন।  তিনসুকীয়া শহরে   প্রস্তাবিত ৬০ কোটি টাকা ব্যয়ে ৫৬৩ মিটার  দর্ঘ্যের  রেল ওয়ে  ওভার ব্রিজের সূচনা করেন।   ডিমো তে  গ্রাম  পঞ্চায়েত  পর্যায়ে র এক ফুট বল  টুর্নামেন্টে   মুখ্য   অতীথি হিসাবে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী   তিনসুকিয়া তে  প্রধানমন্ত্রীর  জন্মদিন এ বলেন, আজ সারাদেশে প্রধানমন্ত্রীর   জন্মদিন পালন করা হচ্ছে,  প্রধানমন্ত্রী  অসম এর উন্নয়ন বহু  প্রকল্প গ্রহণ করেছেন। এক্ট ইস্ট পোলিসি গ্রহণ করার  ফলে সাউথ ইস্ট এশিয়ান দেশের সঙ্গে  অসমের   সংযোগ  সাধিত হবে।  প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি আজ নিজের রাজ্য গুজরাত এ নিজের বাড়িতে মা হীরাবেন এর পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ  করে   নর্মদা নদী তে তর্পণ করে  খাঁচার   প্রজাপতি    আকাশে উড়িয়ে   ৬৯ তম জন্মদিন উদযাপন   করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.