Header Ads

দীর্ঘ ছয়মাস পর ফের উড়ান অভিনন্দন বর্তমানের

নয়া ঠাহর প্রতিবেদন : বালাকোটে হামলার ছয়মাস কেটে যাওয়ার পর ফের উড়ান অভিনন্দন বর্তমানের। বালাকোটের ঘটনার পর পাকিস্তানের সেনা তাঁকে মুক্তি দিলে কয়েকদিন চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন অভিনন্দন। তারপর ফিরে গিয়েছিলেন স্কোয়াড্রনে। ফের শুরু করে দিয়েছিলেন ট্রেনিং।
ছবি-সৌজন্য ইন্টারনেট।
সোমবার ফের মিগ ২১ এর পিঠে অভিনন্দন। তাঁর সঙ্গে ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া । পাকিস্তানের সীমান্তের কাছাকাছি পাঠানকোট থেকে মিগ ২১ নিয়ে উড়েন তিনি। মিনিট ত্রিশেক আকাশে ছিলেন তাঁরা। বিমানের সামনের আসনে ছিলেন এয়ার চিফ মার্শাল। পেছনের আসনে ছিলেন অভিনন্দন।
এয়ার চিফ মার্শাল ধানোয়া বলেন, ১৯৮৮ সালে তাঁকেও একবার বিমান থেকে ইজেক্ট করতে হয়েছিল। সেবার কাজে ফিরতে তাঁর প্রায় নয়মাস লেগেছিল। সেখানে অভিনন্দন মাত্র ছয়মাসেই নিজেকে উড়ানের জন্য নিজেকে সক্ষম করে তোলেন ।
সোমবার দেখা গেল অভিনন্দন বদলে ফেলেছেন তাঁর গোঁফের স্টাইল। বালাকোটের ঘটনার পর অভিনন্দনের গোঁফের স্টাইলকে ঘিরে উন্মাদনা তুঙ্গে উঠেছিল। অনেকেই অভিনন্দনের স্টাইলে গোঁফ রাখতে শুরু করেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.