Header Ads

সরকার আসু ,এপিডব্লিউকে পাশে নিয়ে এনআরসি রিভেরিফিকেশনের জন্যে সুপ্রিমকোর্টে হলফনামা পেশ করতে চান হিমন্ত বিশ্ব শর্মা, ৮ সেপ্টেম্বর গুয়াহাটিতে আসছেন অমিত শাহ


অমল গুপ্ত, গুয়াহাটিঃ

অসমে বহু প্রতিক্ষিত জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা শাসক দল বিজেপি, আসু, এপি  ডব্লিউ অগপ সহ অধিকাংশ দল  সংগঠন মেনে নিতে পারে নি, অপরদিকে আমসু সহ দুই তিন জন ব্যাক্তি এনআরসির ফলাফল সমর্থন   করেছে। কেন্দ্রীয় সরকার এই এন আরসি-কে সমর্থন করে বলেছে সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে  বিধিবদ্ধ ভাবে এনআরসি হয়েছে। এরপরেও অসমে বিজেপি, কেন্দ্রীয় স্থিতির বিরোধিতা করেছে। 

ছবি, সৌঃ আন্তর্জাল
অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক চ্যানেলকে বলেছেন প্রকাশিত তালিকায় নতুন করে রি ভেরিফিকেশন দাবি করে  সরকার,আসু, এপিডব্লিউ প্রভৃতি দল সংগঠন একসঙ্গে সুপ্রিমকোর্টের কাছে হলফনামা পেশ করতে হবে। তিনি আবার বলেছেন হাজার ভুলে ভরা তালিকা ফাইনাল তালিকা হতেই পারে না। এপি ডব্লিউ প্রধান অভিজিৎ শর্মা সোমবার হিমন্তের  প্রস্তাব মেনে নিয়ে বলেন ২০ শতাংশই নয় ১০০ শতাংশ ই রি ভেরিফিকেশন করতে হবে নতুবা মানব না। 

হিমন্ত জানান কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে এনআরসি করার কথা বলেছেন।  দিল্লি সূত্রে আজ জানা গেল কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ৮ সেপ্টেম্বর দুদিনের সফরে গুয়াহাটি আসবেন, এখানে এনআরসি নিয়ে  কেন্দ্রের অবস্থানের কথা জানাবেন। আগামী ৭ সেপ্টেম্বর থেকে আম  জনতা এনআরসি-র পূর্ণাঙ্গ তালিকা দেখতে পারবেন, তার পরদিন অমিত শাহের আসা খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, রাজ্য বিজেপি প্রকৃত ভূমিপুত্র, প্রকৃত ভারতীয় নাগরিক বাঙালি,নেপালি, কোচ রাজবংশী, প্রভৃতি জনগোষ্ঠীর নাম বাদ পড়েছে, ব্যাপক হারে লিগাসি ডেটা কারচুপি হয়েছে, সব কিছু তথ্য সহকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেল। অমিত শাহ এনআরসি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করতে পারেন।

 ১৯৭১ সালের বহু আগে অসমে আসা  জাগিরোডের উদমারী গ্রামের ৫০০ জন শরণার্থীর মধ্যে মাত্র ২৫ জনের নাম এসেছে তালিকায়,গ্রামবাসী অভিযোগ করছে, শরণার্থীর সার্টিফিকেট, জমির দলিল প্রভৃতি দেখালেও ট্রাইবুন্যাল পাত্তাই দেয় নি। গোলাঘাট জেলার মেরাপানি অঞ্চলের একটি গ্রামে ৪০০ মানুষ কে বাতিল করা হয়েছে,  সরুপাথারে স্বাধীনতা সংগ্রামী ভট্টাচার্য্য পরিবারের কারোও নাম নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে অসমে ১০০ টি বিদেশি ট্রাইবুন্যাল কাজ করছিল, অতিরিক্ত ২০০ টি ট্রাইবুন্যাল চালু করা হল, এও জানিয়েছে, তালিকায় নাম না থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কোনও ব‍্যবস্থা গ্রহণ করা হবে না। ১২০ দিন এর পরেও আদালতে যাবার  অধিকার থাকবে। ভয় বা আতঙ্কিত হওয়ার কোনোও কারণ নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.