Header Ads

চিন্ময়ানন্দ মামলায় অভিযোগকারিণী আটক

ছবি-সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : বাজপেয়ী সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা তরুণীকেই এবার আটক করল পুলিশ। শুরু থেকেই অভিযোগকারিণী আইনের ছাত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেলিঙের অভিযোগ করছিলেন চিন্ময়ানন্দ। ওই তরুণীর অভিযোগে চিন্ময়ানন্দ বর্তমানে  জেলবন্দি। তাঁর সন্ত উপাধিও খোয়ানোর মুখে। 
অভিযোগকারিণী তরুণী সোমবার এলাহাবাদ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন, কিন্তু তা খারিজ হয়ে গেছে। আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর ওই তরুণীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিশেষ তদন্তকারী দলের ( সিট) প্রধান নবীন অরোরার দাবি, আইনের ওই ছাত্রী অস্বীকার করলেও বাকিরা ব্ল্যাকমেলিঙের কথা স্বীকার করে নিয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.