তিহাড় জেলে চিদাম্বরমকে না পাঠানোর আর্জি শীর্ষ আদালতকে
![]() |
| ছবি-সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহরপ্রতিবেদন : সোমবার সুপ্রিম কোর্টে চিদম্বরমের মামলা উঠলে, তাঁর আইনজীবী কপিল সিব্বল বলেন, চিদম্বরমের বয়স ৭৪। তাঁকে তিহাড় জেলে পাঠানো উচিৎ নয়। যদি তাঁকে বন্দি রাখতেই হয়, তবে গৃহবন্দি রাখা হোক।
বর্তমানে চিদম্বরম রয়েছেন সিবিআইর দিল্লির গেস্ট হাউসে । চিদম্বরমের আইনজীবীর বক্তব্য শুনে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে , জামিনের জন্য উপযুক্ত আদালতে আবেদন জানাতে।
কপিল সিব্বল বলেন, নিম্ন আদালত যদি চিদম্বরমের আবেদন না শুনে তাঁকে জেলে পাঠায় তাহলে কী হবে? শীর্ষ আদালত বলে, কেবল রাজবন্দিদেরই গৃহবন্দি রাখা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি আর ভানুমতী বলেন , যেহেতু সিবিআই হেফাজতে রাখতে বলেছে সিবিআই কোর্ট, তাইলে তাঁরা কেন সেখানে আবেদন করছেন না । প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমকে বৃহস্পতিবার অবধি সিবিআই হেফাজতে রাখতে বলল সুপ্রিম কোর্ট।
গত ২১ আগস্ট সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল । ২০০৭ সালে অর্থমন্ত্রী থাকাকালীন চিদম্বরম আইএনএক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগ পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে চিদম্বরমের বিরুদ্ধে।









কোন মন্তব্য নেই