Header Ads

দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন অমিতাভ বচ্চন

বিশ্বদেব চট্টোপাধ্যায় : ২০১৯ সালের দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ভারতীয় সিনেমার তাঁর অবদানের জন্য এই অ্যাওয়ার্ড পেতে চলেছেন তিনি।
মঙ্গলবার তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভদেকর টুইটে জানিয়েছেন,'দুই প্রজন্মেরও বেশি সময় ধরে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন দেশবাসীকে এন্টারটেইন করে চলেছেন। ভারতীয় চলচিত্রে তাঁর অবদান বিরাট। সর্বসম্মতিতে অমিতাভজিকে এবার দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করার জন্য বেছে নেওয়া হয়েছে। বচ্চন স্যারকে অনেক শুভেচ্ছা।'
প্রসঙ্গত ভারতীয় সিনেমার জনক দাদা সাহেব ফালকের নাম অনুসারে ১৯৬৯ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। ভারতীয় সিনেমার বিশেষ অবদানের জন্য সত্যজিৎ রায়, রাজ কাপুর, লতা মঙ্গেশকর, দেব আনন্দ, মৃণাল সেন, তপন সিনহা, শ্যাম বেনেগাল, গুলজার,মনোজ কুমার সহ একাধিক কিংবদন্তি ব্যক্তিত্বরা এই পুরস্কার পেয়েছেন। শেষবার ২০১৮ সালে অভিনেতা বিনোদ খান্না দাদা সাহেব ফালকে পুরস্কার পান। 
উল্লেখ্য চার দশকেরও বেশ সময় ধরে ভারতীয় সিনেমায় অভিনয় করে চলেছেন অমিতাভ বচ্চন। অমিতাভের অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে কুলি, অগ্নিপথ, আনন্দ, দিওয়ার, ডন, শোলে, জঞ্জীর, ব্ল্যাক, পা, পিকু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.