তৃতীয় ম্যাচে ১-০ তে জয়ী ২১ এপিবিএন কাঠলিছরা
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : দেশবন্ধু ক্লাবের নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউণ্ডের তৃতীয় দিনের খেলায় ১-০ তে জয়লাভ করে কাঠলিছরার ২১ এপিবিএন দল। তারা পরাজিত করে আইলারতলের অংকুর বয়েজ ক্লাব ফুটবল দলকে।
৩৬ মিনিটের মাথায় কাঠলিছরার ২১ এপিবিএন দলের পক্ষ থেকে একটি মাত্র গোল করে নেলিং সিং রাংখল। আজকের খেলা পরিচালনা করেন ওমপ্রকাশ সিং ও সহকারী কীর্ত সুরেন, রুহেল সেনাপতি ও আলি আকবর বড়ভূইয়া। আগামীকালের খেলায় বিহাড়া অটো স্টেণ্ড বনাম নূনছরির অমৃত ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।









কোন মন্তব্য নেই