পাক অধিকৃত কাশ্মীরে ভূমিকম্পে মৃত কমপক্ষে ২৩, আহত শতাধিক
বিশ্বদেব চট্টোপাধ্যায় : পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরে এদিন বিকেল ৪টে ৩২ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। শ্রীনগর থেকে এই স্থানের দূরত্ব ১৪০ কিলোমিটার। কম্পনের মাত্রা ছিল ৫.৮। এমনটাই জানিয়েছে, মার্কিন জিওলজিক্যাল সার্ভে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভিতরে কম্পনের উৎপত্তিস্থল ছিল।
এই কম্পনের ফলে ভারতের রাজধানী দিল্লি, এনসিআর, চণ্ডীগড়, কাশ্মীর, হিমাচলের একাংশে কম্পন অনুভূত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, খাইবার পাখতুনখোয়া এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। এই ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩০০।
এদিকে বিকেল সাড়ে চারটে নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ গোটা উত্তর ভারত। কাশ্মীর থেকে শুরু করে কম্পন অনুভূত হল এনসিআর এলাকায়। জানা গিয়েছে, দিল্লি, চণ্ডীগড়, কাশ্মীরে, এমনকী পাকিস্তানের বেশ কিছু এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। যার মধ্যে রয়েছে ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়া এলাকা।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পাক অধিকৃত কাশ্মীরের এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। প্রশাসনকে চারিদিকে সতর্ক করা হয়েছে। অনেকেই ভূমিকম্প অনুভূত করে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন।









কোন মন্তব্য নেই