Header Ads

চিরাংএর পানবাড়ী রিজার্ভ ফরেস্ট থেকে বিপুল পরিমাণের অস্ত্র শস্ত্র উদ্ধার


নয়া ঠাহর প্রতিবেদন । বিজনী মহকুমার পুলিশ অধিকারীর নেত্রিত্ত্বে ,চিরাং পুলিসের একটি দল,ও ভারতীয় সেনার ৫ম গাড়োয়াল  রাইফেলস,ও এসএসবি যৌথ ভাবে অভিযান চালিয়ে গব্রুখুন্দা এলাকার পানবাড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে  বৃহৎ পরিমানে অস্ত্র- শস্ত্র উদ্ধার করতে সফল হয়েছে ।এই এলাকাটা পানবারী পুলিশ থানার অন্তর্গত আর অস্ত্র উদ্ধারের স্থান পানবারী পুলিশ থানা থেকে মাত্র ১৮কিমি দূরে অবস্থিত।  মঙ্গলবার ভোরে এক গোপন অভিযান চালিয়ে এই সংরক্ষিত বনাঞ্চলে মাটির মধ্যে পুঁতে রাখা এই অস্ত্র-শত্ৰ গুলি উদ্ধার করে পুলিশ।তদন্তকারী পুলিশের ভাষ্য মতে গোপনে  মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল এই বৃহৎ পরিমাণের অস্ত্র -শত্র।উদ্ধার হওয়া অস্ত্র  শস্ত্র সমুহের মধ্যে রয়েছে দেশী রাইফেল ১১টি,৭.৬২একে সিরিজের গুলি ৫৬টি।৫.৫৬ গুলি ১০টি,৭.৬২স্নাইপার গুলি ২১টি,৭.৬২পিআইকে এ গুলি ১০টি,৭.৬২সিটিএন এর গুলি ২৯টি,৩৩৩ নাইত্র০১,এম২০গুলি ,০১টি,দেশী গুলি ০৫টি,খালি কার্তুজ ৮৩টি, ১২রবার খালি কার্তুজ১৫টি,৭.৬২পিস্তল মেগাজিন,০৩,ফেরুক্তি নির্মিত রাইফেল ৯টা,.২২পিস্তল মেগাজিন,০১টি,বিস্ফোরক(পিইকে)১৭কেজি,হেন্ড মেড রেডিও (চিনাতে নির্মিত)০২,১২ভোল্টের  ব্যাটারি ০১,রায়ার ৯৩ফুট,সন্দেহজনক লিড/লোর বল ১০টি,অতিরিক্ত বেরেল০১টি।উল্লেখনীয় যে সোমবার  সন্ধ্যা ৫টা থেকে  পুলিশ এই অভিযান শুরু করে। অস্ত্র খুঁজতে এই সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন স্থানে খনন কার্য চালানো হয়।এবং বনাঞ্চলের  এক জায়গায় মাটি খুঁড়তেই  প্লাস্টিকের  ৮টা প্যাকেট উদ্ধার করে পুলিশ, আর প্যাকেট গুলি খুলে দেখতে গিয়েই অস্ত্র শস্ত্র গুলি বেরিয়ে পরে বলে এক বিবৃতিতে প্রকাশ।উদ্ধার অভিযানে ভারতীয় সেনার  স্নিফার ডগ ব্যবহার করা হয়েছিল।বর্তমানে পুলিশ এ নিয়ে তদন্ত চালিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.