অসমের বরপেটায় জামাত উল মজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ৩ সদস্য গ্ৰেফতার
নয়া ঠাহর প্ৰতিবেদন, বরপেটাঃ জামাত উল মুজাহিদিন (জেএমবি) ৩ সদস্যকে বুধবার গ্ৰেফতার করেছে অসমের বরপেটা পুলিশ। পুলিশ সূত্ৰের খবর, গত ২৪ ঘন্টায় ৩ জনকে ৩ জায়গা থেকে গ্ৰেফতার করা হয়েছে। জেএমবি সদস্য হাফিজুর রহমানকে মঙ্গলবার ভবানীপুর পুলিশ থানার অন্তৰ্গত করগারি গ্ৰাম থেকে, পরে ইয়াকুব আলি এবং শরিফুল ইসলামকে বরপেটার কয়াকুচি পাম গ্ৰাম থেকে গ্ৰেফতার করা হয়েছে। ধৃত তিন জনের মধ্যে হাফিজুর বোমা তৈরির প্ৰশিক্ষণ প্ৰাপ্ত ছিল। তাঁর কাছ থেকে একটি পিস্তল এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে।
পুলিশের কাছ থেকে জানা গিয়েছে, হাফিজুর উত্তরপ্ৰদেশের এক মাদ্ৰাসা থেকে শিক্ষা নিয়েছে। অসমের ফেরার চার মাস আগে সে কেরলেও কিছুদিন ছিল। বরপেটায় সে বেকারি হকারের কাজ করতো। তার পাশাপাশি বরপেটা এবং বাকসা জেলায় এএমবি-র কাজে জড়িত ছিল। বৰ্তমানে তাদের পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে।








কোন মন্তব্য নেই