Header Ads

গুয়াহাটি চাঁদমারি থেকে চুরি যাওয়া রয়েল এনফিলড উদ্ধার ডিমা হাসাওয়ে

 বিপ্লব দেব, হাফলংঃ গুয়াহাটি চাঁদমারি থেকে চুরি হওয়া রয়েল এনফিলড বুলেট উদ্ধার হল ডিমা হাসাও জেলার হাফলং থানার অন্তর্গত ছনটিলা থেকে। এএস০১ ডি জে ৮৮৮০ নম্বরের রয়েল এনফিলড বুলেট গুয়াহাটি চাঁদমারি থেকে চোরি হয়েছিল সম্প্রতি। তারপরই রয়েল এনফিলডের মালিক বুলেট চুরি যাওয়া সংক্রান্ত এক মামলা নম্বর দায়ের করেছিলেন চাঁদমারি থানায়। 

চাঁদমারি থানায় বুলেট চোরি সংক্রান্ত  দায়ের করা মামলা নম্বর হচ্ছে ১১০৮/১৮। এদিকে গোপন সূত্রের খবর পেয়ে বুধবার রাতে ডিএসপি(সদর) সূর্যকান্ত মরানের নেতৃত্বে পুলিশ বাহিনী হাফলং থানার অন্তর্গত ছনটিলায় অভিযানে নামলে সেখান থেকে এএস০১ ডি জে ৮৮৮০ নম্বরের রয়েল এনফিলড বুলেট ও এএস০১ এএন ৬১৪৬ নম্বরের পালসার বাইক উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বুলেট ও বাইক চোরি করে নিয়ে আসা চোরের দল বুলেট ও বাইক ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ জানিয়েছে শীঘ্রই এই বুলেট ও বাইক চোরের চক্রকে গ্রেফতার করতে সক্ষম হবে ডিমা হাসাও পুলিশ। বর্তমানে চুরি যাওয়া রয়েল এনফিলড বুলেট ও পালসার বাইক হাফলং সদর থানায় রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.