Header Ads

কাশ্মীরে উদ্ধার হল পাকিস্তানে তৈরি ল্যান্ডমাইন, সতর্কতা গোটা উপত্যকা জুড়ে

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ  কাশ্মীরে উদ্ধার হল পাকিস্তানে তৈরি ল্যান্ডমাইন, আমেরিকায় তৈরি এম-২৪ স্নাইপার ও আইইডি। সেনা অভিযানে উদ্ধার হয়েছে টেলিস্কোপ , অমরনাথ যাত্রার রুটম্যাপ । সেনার দাবি, যে ধরণের বিস্ফোরক উদ্ধার হয়েছে, তা কাশ্মীর উপত্যকায় বড়সড় নাশকতা ঘটাতে পারত । আসলে জঙ্গিদের লক্ষ্য যে অমরনাথ যাত্রীরা ছিলেন তা পরিস্কার ।



শুক্রবার সেনা সূত্রে দাবি করা হয় যে, পাক অধিকৃত কাশ্মীর  ( পিওকে) সীমান্ত দিয়ে ৫ জঙ্গি ঢুকে পড়েছে কাশ্মীরে । এই মর্মে সতর্কতা জারি করা হয়েছে উপত্যকা জুড়ে । ৫  জঙ্গিই প্রশিক্ষিত । যে কোন অস্ত্র চালাতে সক্ষম ।


ফিফটিন কোরের কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ধিলোন শুক্রবার শ্রীনগরে এক যৌথ সাংবাদিক সন্মেলনে জানান, বড়সড় হামলার ছক রুখে দিযেছে ভারতীয় সেনা ।


 পর্যটক ও তীর্থযাত্রীদের অমরনাথ যাত্রা যতটা সম্ভব সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি উপত্যকা ছেড়ে বেড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে জন্মু- কাশ্মীর প্রশাসন ।


সপ্তাহখানেক আগেই কাশ্মীরে  ১০ হাজার সেনা পাঠিয়েছিল কেন্দ্র । উপত্যকায় সেনার তৎপরতা নিয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা উদ্বেগ প্রকাশ করে ট্যুইট করে বলেন , কাশ্মীরে এটা কি হচ্ছে? কি এমন প্রয়োজন পড়ল যে রাজ্যে সেনা তৎপরতা বাড়ানো হচ্ছে । এই সতর্কতার অন্য কোন কারণ আছে বলে মন্তব্য করেন ওমর ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.