Header Ads

UAPA বিল পাশ হওয়ার পর এবার মাথায় বাজ টুকড়ে গ্যাং এর, রেহাই পাবেনা কানহাইয়া, উমর খালিদরাও !!




বিশ্বদেব চট্টোপাধ্যায়
 
অমিত শাহের মাস্টারস্ট্রোক--লোকসভার পর রাজ্য সভাতেও UAPA বিল পাশ করিয়ে নিল সরকার ! আতঙ্কবাদ দমনের প্রচেষ্টায় সরকার বড় জয় পেয়েছে। লোকসভায় পাস করার পরে, UAPA সংশোধনী বিল রাজ্যসভায় পাস করা হয়েছে। রাজ্যসভায় বিলটির পক্ষে ১৪৭ এবং বিপক্ষে ৪২ ভোট পড়েছে। এই বিলে জাতীয় তদন্তকারী সংস্থাকে (NIA) শক্তিশালী করার বিধান রয়েছে।

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
বিল পাশ হওয়ার পর তদন্তকারী সংস্থা NIA বিদেশে গিয়েও তদন্ত করতে পারবে। বিলে আলোচনার জবাবে অমিত শাহ কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ব্যক্তিগত স্বার্থের জন্য আইনের অপব্যবহারের কংগ্রেস ইতিহাস সবার জানা। অমিত শাহ বলেন, চীন, ইজরায়েল ওইউরোপীয় দেশগুলি আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কড়া আইন তৈরি করেছে আমাদেরও সেটাই করা উচিত।
অমিত শাহ বিল পাস হওয়া আগে বলেন, বিল পাশ হলে দেশের জনগণের কাছে একটা ভালো সংকেত যাবে। NIA যে বিষয়গুলির উপর তদন্ত করে সেগুলি খুবই জটিল তাই এই সংস্থাকে শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) সংশোধন (UAPA) বিলে সন্ত্রাসবাদ মোকাবেলায় আরও সাফল্য মিলবে। সংশোধিত আইনের আওতায় কেন্দ্রীয় সরকার আতঙ্কবাদের সাথে জড়িত সংস্থা বা ব্যক্তিকে সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসী হিসাবে ঘোষণা করতে পারে।
১) আতঙ্কবাদী ক্রিয়াকলাপ করা বা যোগদান করা
২) আতঙ্কবাদের জন্য প্রস্তুতি
৩) আতঙ্কবাদের প্রচার করা
৪) আতঙ্কবাদ জড়িত UAPA বিল অনুযায়ী, যাকে জঙ্গি ঘোষণা করা হবে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে আর তাকে দেশ থেকে কোনরকম ভাবেই বাইরে যেতে দেওয়া হবেনা।
এই ৪ টি ক্ষেত্রে সন্দিগ্ধ ব্যাক্তিদের বা সংস্থাকে সরকার সহজে আতঙ্কবাদী ঘোষণা করতে পারবে। এই বিলের মাধ্যমে আতঙ্কবাদী সংগঠন বা আতঙ্কবাদীদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা যেতে পারে।কোনো জটিল প্রক্রিয়ার মাধ্যমে না গিয়েই আতঙ্কবাদীর সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া সম্ভব হবে। আতঙ্কবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সাথে সরকার বিলটি রাজ্যসভা ও লোকসভায় পাশ করিয়ে নিয়েছে।
UAPA সংশোধন বিল নিয়ে রাজ্যসভায় সরকারের সাথে অনেক তর্ক হয়। সংসদে আলোচনার সময় কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এই বিল নিয়ে প্রশ্ন তোলেন। তবে ওনার এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ খুব ভালো ভাবেই দেন। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ UAPA বিল নিয়ে রাজ্যসভায় জবাব দিয়ে বলেন, এই বিলের প্রধান উদ্দেশ্য সন্ত্রাসবাদের সাথে লড়াই করা। তিনি বলেন,সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে একসাথে লড়াই করা উচিত। এই বিলের অপ ব্যাবহার করা হবে বলে জানায় বিরোধী দল গুলো। বিরোধী দলের এই অভিযোগ সম্পূর্ণ ভাবে নস্যাৎ করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ সংসদে বলেন যখন আমরা বিপক্ষে ছিলাম, তখন আমরা UAPA সংশোধনকে সমর্থন করেছি। ২০০৪, ২০০৮ আর ২০১৩ সালে আমরা এই বিলকে সমর্থন করেছিলাম বিরোধী আসনে বসে। আমরা এটাই মানি যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সবাইকে একজোট হওয়া দরকার। আর আমরা এটাও মানি যে, সন্ত্রাসবাদের কোন ধর্ম হয়না, এটা মানবতার বিরুদ্ধে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.