Header Ads

আন্তরিক শুভেচ্ছা বন্ধু !!


বিশ্বদেব চট্টোপাধ্যায়
 
১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায় ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষেই আমেরিকান কংগ্রেস ১৯৩৫ সালে আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
 ছবি, সৌঃ আন্তৰ্জাল


বন্ধু দিবসের প্রচলনের শুরুটা এত ঘটা করে ছিলো না। এই উপমহাদেশে সর্বপ্রথম ভারতে এই দিবসের প্রচলন শুরু হয়। পরবর্তীতে নব্বইয়ের দশকের দিকে বাংলাদেশে বন্ধু দিবস পালন শুরু হয়। এর পর ইন্টারনেট ও টিভি চ্যানেল গুলোর মাধ্যমে বন্ধু দিবস পালনের প্রসার ঘটে। বর্তমানে বেশ ঘটা করেই বন্ধু দিবস পালন করা হয়।
বন্ধু দিবস পালনের রীতি প্রায় সব দেশেই একরকম। সাধারণত তরুণরাই বন্ধু দিবস পালন করে। একটু বয়স্করা এখনও বন্ধু দিবস পালনে তেমন একটা আগ্রহী নন। আগস্টের প্রথম রবিবার শুরু হতেই বন্ধুরা একে অপরকে ফোন, ফেসবুক, টুইটার, স্কাইপি কিংবা বাড়ি গিয়ে ফ্রেন্ডশীপ ডে উইশ করে। বন্ধুত্বের সম্পর্ক সেলিব্রেট করতে এই দিনটা আসার আগেই কার্ডের দোকান, গিফট শপ, খাবার দোকান ও বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে সাজ সাজ রব পরে যায়। বিশেষ করে কার্ডের (এখন অবশ্য হোয়াটস্ অ্যাপ-এর দৌলতে কার্পের বাজার বেশ খারাপ) দোকান ও খাবার দোকানগুলোকে আলাদা ভাবে সাজানো হয়। হয়তো বন্ধুরা সবাই একসাথে ঘুরতে বের হয়, একজন আরেকজনকে ফ্রেন্ডশীপ ব্যান্ড পরিয়ে দেয় বা ছোট কোন উপহার আদান- প্রদান করে। কেউ কেউ আবার এই দিনটির জন্য বিশেষ ভাবে কেক বানিয়ে সবাই মিলে উৎসব
করে।
বন্ধুত্ব এমনিতেই নদীর প্রবাহের মতো। জীবনের বিভিন্ন বাঁকে বহুজনের সঙ্গেই বন্ধুত্বের সম্পর্ক স্বাভাবিক নিয়মেই তৈরি হয়ে যায়। কিন্তু সবাই শেষপর্যন্ত ‘বন্ধু’ হতে পারে না। বন্ধু বলতে যা বোঝায়--আমার জীবনে তাদের সংখ্যা হাতে গোণা। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এমন বন্ধুর সংখ্যা অবশ্য অসংখ্য। আজকের দিনে আমি আমার সেই অসংখ্য বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ! প্রসঙ্গত: বাংলা বন্ধু শব্দের কিছু বিদেশি প্রতিশব্দ এখানে দিয়ে দিলাম--বিদেশি বন্ধুদের এই শব্দে সম্বোধন করে দেখুন--তারা কত খুশি হয় !
আলবেনিয়া- মিল্ক
আফ্রিকা- ভ্রেন্ড
চীন- পেনজিউ
ডাচ- ভ্রেন্ড, ভ্রেঞ্জ
ডেনিশ- ভেন
ফ্রেঞ্চ- আমি
জার্মানী - ফ্রিউন্ড
জর্জিয়ান- মেগোবারি
হাংগেরিয়ান - বারাট
হিন্দি- দোস্ত
ইটালিয়ান- আমিকো
আইরিশ- কারা
জাপানি- টমোডাচি
কোরিয়ান- জিঙ্গু
ল্যাটিন-আ্যামিক
াস
রাশিয়ান- প্রিজাটেল
সংস্কৃত- মিত্র / মিত্রা
স্পেনিশ - আমিগো !!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.