কলকাতায় আটক অসমের দুই মাদক পাচারকারী
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার হেস্টিংস থানা সংলগ্ন মুন্সি প্রেমচাঁদ সরণি থেকে অসমের বাসিন্দা দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । শুক্রবার বিকেলে এদের আটক করা হয় ।

একটি প্রাইভেট গাড়িতে করে প্রায় ১২কোটি টাকার মাদক পাচার করছিল অসমের কার্বি আংলং -এর বাসিন্দা দীপক রায় (৪৬) ও তেজপুরের কুমার ছেত্রী (৩৪)।
পুলিশ জানিয়েছে, ৩ কেজির বেশি মাদক উদ্ধার হয়েছে গাড়ি থেকে । নার্কোটিক্স আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে । আর কারা যুক্ত রয়েছে এই মাদক পাচারের সঙ্গে তা জানতে তদন্ত শুরু হয়েছে ।

কোন মন্তব্য নেই