Header Ads

লামডি-এ বুনো হাতির তাণ্ডব

প্রতীকী ছবি।
স্বপন দাস, লামডিং : লামডিং-এ এখনও অব্যাহত রয়েছে বুনো হাতির উপদ্ৰব। লামডিং সংরক্ষীত বনাঞ্চল থেকে  প্ৰতিদিনই ঝাঁকে ঝাঁকে হাতির পাল নেমে আসে শহরাঞ্চলে। সাধারণত খাদ্যের জন্যই তারা বনাঞ্চল ছাড়তে বাধ্য হয়।গতকাল রাতে খাদ্যের সন্ধানে দুটা বন্য হাতি লামডিঙের পটুপথার অঞ্চলে হানা দেয়। কিন্তু রাতে হঠাৎই হরুলংফার নদীর জল বেড়ে যাওয়ায় হাতি দুটি আর জঙ্গলে যেতে পারেনি। সকালের দিকে তারা পটুপথার গ্রামে ঢুকে উপদ্ৰব শুরু করে। খবর পেয়েই বন কর্মীরা পরিস্থিতির সামাল দিতে মাঠে নেমে পড়ে গ্রামবাসীদের নিয়ে। খবর লেখা পর্যন্ত হাতি দুটিকে গ্রামছাড়া করা যায়নি। চেষ্টা অব্যাহত আছে। বন বিভাগ সূত্র জানা গেছে, এখন পর্যন্ত বেশ কয়েকটি বাড়িঘর লণ্ড ভণ্ড করেছে হাতি দুটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.