Header Ads

শিলংয়ে ৭৫ লক্ষ টাকার হেরোইন সহ আটক দুই মহিলা

নয়া ঠাহর প্রতিবেদন : মেঘালয়া পুলিশের এন্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (এএনটিএফ) শিলঙের মাদানরিতিং পুলিশের সঙ্গে যৌথ অভিযানে, ৩২-টি সাবানের কেসের ভেতরে লুকনো ৩৯৩.৩৮ গ্রাম হেরোইন আটক করল। যার দাম প্রায় 75 লক্ষ টাকা। এই হেরোইন চোরাচালানে যুক্ত থাকার অভিযোগে মণিপুরের দুই মহিলা ভানসোসিয়াম (৩৮) ও কিমবোই মার্কে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আগে ড্রাগস চোরাচালানের জন্য শিলং-শিলচর রোডকে সাধারণত ব্যবহার করত পাচারকারীরা কিন্তু ঐ সড়কে কড়া নজর থাকার জেরে ইদানীং গুয়াহাটি-শিলং সড়কে বেছে নিয়েছে তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.