Header Ads

কাশ্মীর বিতৰ্ক নিয়ে ফের একবার নিজের স্থিতি স্পষ্ট করল ভারত, আলোচনা হবে তো শুধুমাত্ৰ পাকিস্তানের সঙ্গেই হবে


নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কাশ্মীর বিতৰ্কে মধ্যস্থতা করার জন্য বৃহস্পতিবার ফের আগ্ৰহ প্ৰকাশ করলেন মাৰ্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প। তারই প্ৰেক্ষিতে শুক্ৰবার কাশ্মীর বিতৰ্ক নিয়ে নিজের স্থিতি স্পষ্ট করে দিল ভারত। বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর মাৰ্কিন বিদেশসচিব মাইকেল পম্পেওর সঙ্গে নাইন্থ ইস্ট এশিয়া সামিট-এ সাক্ষাতে বলেন- কাশ্মীর ইস্যু নিয়ে যে কোনও আলোচনা শুধুমাত্ৰ ভারত ও পাকিস্তানের মধ্যেই হবে। পম্পেও-র সঙ্গে সাক্ষাতের পরে দেশের বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর একই কথা টুইটেও বলেছেন।

 ছবি, সৌঃ এএনআই

পাক প্ৰধানমন্ত্ৰী ইমরান খানের আমেরিকা সফর এবং মাৰ্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্পের সঙ্গে সাক্ষাতের পর এই প্ৰথম ভারত এবং আমেরিকার বিদেশমন্ত্ৰকের সচিবদের মধ্যে উচ্চ পৰ্যায়ের বৈঠক হয়।

ভারত থেকে বারবার বলা হয়েছে- পাকিস্তানের সঙ্গে বৈঠক হবে দ্বিপাক্ষিক। কোনও তৃতীয় পক্ষকে নাক গলাতে দেওয়া হবেনা। তবে কাশ্মীর ইস্যু নিয়ে বৈঠকের আগে পাকিস্তানকে সন্ত্ৰাসবাদীদের মজত দেওয়া বন্ধ করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.