Header Ads

তিন তালাক আইন ইসলামের উপরে হামলা, আমরা এটা মানছি না : মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

বিশ্বদেব চট্টোপাধ্যায় : সংসদে তিন তালাক বিল পাশ হওয়ার পর দেশের অনেক মুসলিম নেতাই এটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। কট্টর মুসলিম সংগঠনগুলোর বিক্ষোভের মধ্যে পশিমবঙ্গের মন্ত্রী তথা জমিয়ত-উলেমা-এ-হিন্দ (jamiat-ulema-e-hind) এর রাজ্য সভাপতি সিদিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury) তিন তালাক আইনকে ইসলামের উপর হামলা বলে আখ্যা দেন। উনি বলেন, এটা খুব দুঃখের কথা, এটা ইসলামের উপর সরাসরি হামলা। আমরা এটাকে স্বীকার করছি না। যখন কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে, তখন আমরা আগামী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেব।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-এর মঞ্জুরির পর তিন তালাক একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গন্য করা হচ্ছে। সরকার রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ না হলেও, এই বিল ৮৪ঃ৯৯ অনুপাতে রাজ্যসভা থেকে পাশ করিয়ে নেয়। এই বিল পেশের সময় জেডিইউ, এডিএমকে, বহুজন সমাজ পার্টি, টিআরএস-এর মতো দল গুলো সংসদ থেকে ওয়াক আউট করে। 
এর আগে ২০১৪ সালে মোদী সরকারের প্রথম কার্যকালে তিন তালাক বিল লোকসভায় তিন বার পাশ হয়েছিল, কিন্তু রাজ্যসভায় বারবার এই বিল মুখ থুবড়ে পড়ে। অবশেষে ২০১৯ এ এই বিল রাজ্যসভা থেকে পাশ হয়ে যায়।
একদিকে যখন মুসলিম মহিলারা এই বিল পাশ হওয়ার পর উৎসব পালন করছেন, তখন আরেকদিকে অনেক মুসলিম সংগঠন এই বিলের বিরোধিতা করছে। মুসলিম সংগঠনের নেতারা এই বিলকে ইসলামের উপর হামলা বলে আখ্যা দিচ্ছেন।  মমতা সরকারের মন্ত্রীরও এই বিতর্কিত বয়ান সামনে উঠে আসছে !!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.