৩৫-এ বা ৩৭০ তে হাত দিলে আমারা ভারত থেকে স্বাধীন হয়ে যাবে : মেহেবুবা মুফতি
বিশ্বদেব চট্টোপাধ্যায় : এই দেশে তথাকথিত ‘সেকুলার’ ও মেহবুবা মুফতির মতো রাজনীতিকদের ভারতের বিরুদ্ধে বিষ উগরে দেওয়ার পুরো লাইসেন্স দেওয়া হয়েছে। আর এই কথাটি বার বার প্রমাণিত হয়ে যায় কারণ, প্ৰায়ই মেহবুবা মুফতি দেশদ্রোহী বয়ান দেওয়া সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। প্ৰায় দিনই ধারা ৩৭০ ও ৩৫-এ ইস্যুতে ভারতকে হুমকি দেওয়া মেহবুবা মুফতি জম্মু-কাশ্মীরকে ভারতের রাজ্য হিসাবে মানেন না বলে জানিয়েছেন। একই সাথে কাশ্মীরকে স্বাধীন করার হুমকিও দিয়েছেন মেহেবুবা মুফতি। আতঙ্কবাদীরা জেহাদের নামে যেসব হুমকি দেয় সেই একই ভাষায় হুমকি দিয়েছেন তিনি।
মেহবুবা আজ বলেছেন, জম্মু-কাশ্মীর মুসলমান দেশ, এটি ভারতের রাজ্য নয়, আর যদি ভারত জম্মু-কাশ্মীরের থেকে ধারা ৩৭০ ও ৩৫-এ সরানোর চেষ্টা করে তবে জম্মু-কাশ্মীর ভারত থেকে স্বাধীন হয়ে যাবে। এই কথাটি মেহবুবা মুফতি কিছু সাংবাদিকদের সাথে কথাবার্তা চলাকালীন বলেন। ভারতের সাংবাদিকদের কাছেই দেশ বিরোধী মন্তব্য করেছেন মেহেবুবা মুফতি।
তবে এর আগেও মেহবুবা মুফতি ভারতকে হুমকি দিয়েছেন। গত কিছু দিন আগে মুফতি মুসলিম সম্প্রদায়ের ভিড়ের সামনে বলেছিলেন যে যদি ভারত ৩৫-এ ও ৩৭০ কে স্পর্শও করে তবে সবাইকে জ্বালিয়ে ছাই করে দেওয়া হবে। সেই সময়েও মুফতির বিরুদ্ধে সরকার কোনো বড়ো পদক্ষেপ নেয়নি। আর এখনও সরকার কাশ্মীরের এই নেত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না।









কোন মন্তব্য নেই