Header Ads

উত্তর প্রদেশ থেকে গ্রেফতার ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির লিঙ্কম্যান

                       
 বিপ্লব দেব, হাফলংঃ উত্তর প্রদেশ থেকে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-র এক লিঙ্কম্যানকে গ্রেফতার করে ডিমা হাসাও পুলিশ। মাইবাং মহকুমার এসডিপিও পদ্মনাভ বরুয়ার নেতৃত্বে ডিমা হাসাও পুলিশ উত্তর প্রদেশের সুলতানপুরে এক অভিযান চালিয়ে ডিএনএলএ-র লিঙ্কম্যান নোনিসন নুনিসাকে গ্রেফতার করে ডিমা হাসাও পুলিশ। 


ধৃত নোনিসনের কাছ থেকে পুলিশ মোবাইল ও ল্যাপটপ জব্দ করে। ডিমা হাসাও জেলার পুলিশসুপার শ্রীজিৎ টি বলেন গোপনসুত্রের খবরের ভিত্তিতে খবর পেয়ে উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে মাইবাং মহকুমার এসডিপিও (আইপিএস) পদ্মনাথ বরুয়া মঙ্গলবার উত্তর প্রদেশের সুলতানপুরে অভিযান চালিয়ে ডিএনএলএ জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান নোনিসন নুনিসাকে গ্রেফতার করে। পুলিশসুপার আরো জানান নোনিসনের মূল বাড়ি হচ্ছে নাগাল্যান্ডের ডিমাপুরে এবং নোনিসন ডিএনএলএ জঙ্গি সংগঠনের সদস্য ভর্তির দায়িত্বে ছিল। পুলিশসুপার জানান নোনিসনকে হাফলং নিয়ে আসা হচ্ছে হাফলং নিয়ে আসার পরই তার বিরুদ্ধে সব ধরনের আইনী ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.