Header Ads

বাংলাদেশে মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায় খুনের মামলা শুরু হল ছয় জঙ্গির বিরুদ্ধে

 নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ বাংলাদেশে মার্কিন নাগরিক মুক্তমনা বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যা মামলার বিচারপ্রক্রিয়া শুরু হল। জঙ্গি গোষ্ঠী আনসার-আল-ইসলামের সামরিক বাহিনীর প্রধান বাংলাদেশ সেনার প্রাক্তন মেজর সৈয়দ জিয়াউল হক ও অন্য পাঁচ জঙ্গি আরাফাত রহমান, মোজাম্মেল হোসেন, আবু সিদ্দিক, আকরাম হোসেন ও শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে গঠন করা হল চার্জ ।

 ছবি, সৌঃ আন্তৰ্জাল

বৃহস্পতিবার ঢাকা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো . মজিবুর রহমানের সামনে চার অভিযুক্ত হাজিরা দেয় । বাকি দুই অভিযুক্ত জিয়াউল ও আকরাম পলাতক । আদালতে উপস্থিত হয়ে অভিযুক্তরা নিজেদের নির্দোষ বলে দাবি করে । মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ।
জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের পূর্বতন নাম ছিল আনসারুল্লাহ বাংলা টিম।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে চাপাতির কোপে হত্যা করা হয়েছিল মুক্তমনা বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে। সে সময়, অভিজিতের সঙ্গে থাকা তাঁর স্ত্রী রাফিদা আহমেদ আহত হয়েছিলেন । অমর একুশে বইমেলা উপলক্ষে তাঁরা বাংলাদেশে এসেছিলেন । মেলা থেকে বেরোনোর সময় তাঁদের উপর হামলা করেছিল আততায়ীরা ।

অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ  মার্কিন নাগরিক । অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক অজয় রায় ঘটনার পরদিন ঢাকার শাহবাগ থানায়  হত্যার অভিযোগ দায়ের  করেছিলেন । পূলিশের সন্ত্রাসবিরোধী শাখা ঘটনার তদন্ত করেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.