কুলভূষণের সঙ্গে শুক্ৰবার দেখা করতে পারেন ভারতীয় হাইকমিশনের অফিসাররা
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ পাকিস্তানের জেল বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে শুক্ৰবার দেখা করতে পারেন ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের অফিসাররা। বিষয়টিতে ইসলামাবাদ অনুমতি দিয়েছে বলে পাকিস্তানের তরফে জানানো হয়েছে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
আন্তৰ্জাতিক আদালতে কুলভূষণের মৃত্যুদণ্ডাদেশ পুনৰ্বিবেচনা করার নিৰ্দেশ দেয় ইসলামাবাদকে। শুধু তাই নয়, আন্তৰ্জাতিক আদালতে এও বলা হয়, জেলবন্দি কুলভূষণের সঙ্গে যাতে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনাররা দেখা করতে পারেন তার অনুমতিও দিতে হবে পাক সরকারকে। তারই প্ৰেক্ষিতে পাকিস্তানের এই ঘোষণা।
প্ৰসঙ্গত, ২০১৬ সালের ৩ মাৰ্চ বালুচিস্তান প্ৰদেশ থেকে কুলভূষণকে গ্ৰেফতার করে পাক নিরাপত্তা বাহিনী। কুলভূষণের ওপর গুপ্তচরবৃত্তি ও সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপের তকমা সেটে দেয় পাক সেনারা। তারপর এপ্ৰিলে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত। তখন ভারতের তরফে জানানো হয়- নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর ইরআনে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন কুলভূষণ। সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়। কুলভূষণের মৃত্যুদণ্ড কাৰ্যকরে স্থগিতাদেশ দিয়েছেন আন্তৰ্জাতিক আদালতের ১০ সদস্যের বেঞ্চ। সেই থেকেই কুলভূষণকে নিয়ে আন্তৰ্জাতিক পৰ্যায়ে মামলা চলছে।









কোন মন্তব্য নেই