দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে অসমের যােগাযােগ ব্যবস্থা সুগম হচ্ছেঃ চন্দ্রমােহন পাটোয়ারি
অমল গুপ্ত, গুয়াহাটি : বিধানসভায় আজ অ্যাক্ট ইস্ট পলিসি নিয়ে আলােচনা হয়। বিভিন্ন বিধায়কের প্রশ্নের জবাবে শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্রমােহন পাটোয়ারি অসম তথা উত্তর-পূর্বাঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য ষষ্ঠ ইন্ডাস্ট্রিয়াল করিডাের তৈরির চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কানেক্টিভিটির উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন প্রধানন্ত্রী নরেন্দ্র মােদী। চট্টগ্রাম বন্দরের সঙ্গে ব্রহ্মপুত্র ও বরাকের সংযােগ ঘটিয়ে আন্তর্জাতিক জলপথ চালু করার চেষ্টা করছেন। চট্টগ্রামের সঙ্গে উজান অসমের মাকুমের রেলপথ সংযােগ ছিল। তা পুনরায় চেষ্টা চলছে। গুয়াহাটি থেকে ঢাকা বিমানসেবা চালু হয়েছে। এরপর ব্যাংকক, কুয়ালালামপুর ও থাইল্যান্ড এর সঙ্গে চালু করা হবে। গুয়াহাটি বিমানবন্দর থেকে আগে ৪০-৫০ টি বিমান যাতায়াত করত। এখন তা বেড়ে ১২৫ টি হয়েছে। ১২৫০ কোটি টাকা ব্যয় করে নতুন টার্মিনাল ভবন তৈরি হচ্ছে। শিলচর, লখিমপুর ও তেজপুরে নতুন বিমানবন্দর নির্মান করা ছাড়াও ধুবড়ির রূপসী বিমানবন্দর চালু করার কাজ চলছে।
![]() |
| রূপসী বিমানবন্দর। |
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়াল দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে আলােচনা করে যােগাযােগ ব্যবস্থার কথা আলােচনা করেছেন। ভারত-বাংলাদেশের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বাণিজ্যিক সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছয়জন ক্যাবিনেট মন্ত্রী-সহ বাংলাদেশের ৬০ জন ব্যবসায়ীক প্রতিনিধি সেই বৈঠকে উপস্থিত থাকবেন। জাপানের সঙ্গে এক সুসম্পর্ক তৈরি হচ্ছে। জাপান সরকার বলেছে, জাপানি ভাষা শেখানাে হলে সেইসব জাপানি ভাষায় পারদর্শীদের কাজে লাগিয়ে জাপান সরকার বহু কোটি টাকা বিনিয়ােগ করবে। আজ বিধানসভায় অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ‘দ্য সােসাইটি রেজিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ‘দ্য আসাম ট্যাক্সেশন (আনপেসিফায়েড) (অ্যামেন্ডমেন্ট) বিল, ‘দ্য আসাম ইলেক্ট্রিসিটি ডিউটি’ (অ্যামেন্ডমেন্ট) বিল পেশ করেন। মুখ্যমন্ত্রীর পক্ষে চন্দ্রমােহন পাটোয়ারি ‘দ্য আসাম প্রাইভেট প্লেসমেন্ট এজেন্সি ফর রিক্রুটমেন্ট ফর ওয়ার্কস বিল এবং ‘দ্য আসাম রাইট টু প্রাইভেট সার্ভিসেস (অ্যামেন্ডমেন্ট) বিল পেশ করেন। বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনের শেষ দিনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেডিড, অসমের প্রাক্তন বিধায়ক শরৎ শইকিয়া, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অধ্যক্ষ ডনকুপার রায়ের মৃত্যুতে গভীর শােক প্রকাশ করা হয় এবং সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।










কোন মন্তব্য নেই