Header Ads

দিলীপ ঘোষের ওপর হামলার চেষ্টা কলকাতায়, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি

বিশ্বদেব চট্টোপাধ্যায় : বিজেপির 'চায়ে পে চর্চা' কর্মসূচি চলছিল লেকটাউনে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আর কলকাতার বুকে এদিন সকালে সেই কর্মসূচি ঘিরেই উঠে এলো ধুন্ধুমার পরিস্থিতির ছবি। ঘটনা ঘিরে বিজেপি বনাম তৃণমূলের কর্মীদের মধ্যে ব্যাপক মারধর, ধস্তাধস্তি চলে।
লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় এদিন শুরু হয়েছিল বিজেপির চায়ে পে চর্চা কর্মসূচি। সেখানে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে দেখেই 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন কয়েকজন তৃণমূল কর্মী। আর সেই ঘটনা ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায় শহরের বুকে।
বিজেপির তরফে দাবি করা হয়েছে, প্রায় আড়াইশোরও বেশি লোকজন নিয়ে দিলীপ ঘোষের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে তৃণমূল। ঘটনায় পদ্মশিবিরের দুই কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে।
এদিনের ঘটনার পর দিলীপ ঘোষ জানিয়েছেন , 'ভালই লাগছে.. ওঁরা আমায় নিয়ে চিন্তিত। আমি সব পরিস্থিতির জন্য প্রস্তুত। আমি যেখানেই যাই ওঁরা আমাকে পাবলিসিটি দেন।' দিলীপ ঘোষ দাবি করেন , তাঁকে দেখে ভয় পেয়েছে তৃণমূল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.