Header Ads

মাত্র ৩০ টাকায় আয়ুষ্মান ভারত কার্ড, হাসপাতালে বিনামূল্যে পাবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা

বিশ্বদেব চট্টোপাধ্যায় : সাধারণ মানুষের জন্য একটা বড়ো খবর সামনে আসছে। অনেক সময় মানুষের কাছে রোগের চিকিৎসার জন্য যথেষ্ট টাকা থাকে না। এই সমস্যাকে নজরে রেখে ভারত সরকার আয়ুষ্মান ভারত পরিকল্পনা শুরু করেছে। এটি এমন এক পরিকল্পনা যার  মধ্যে আসা সব পরিবারকে ৫ লাখ টাকা অব্দি ক্যাসলেস চিকিৎসা বীমা উপলব্ধ করানো হয়। ১০ কোটি বিপিএল পরিবারও এই পরিকল্পনার সোজাসুজি লাভ নিতে পারবে। এই পরিকল্পনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪ই এপ্রিল ২০১৮ তে ভীমরাও আম্বেদকার জয়ন্তীতে ছত্রিশগড়ের বীজাপুর জেলায় আরম্ভ করেছিলেন। এই পরিকল্পনার বিষয় বিশেষ কথা ও রেজিস্ট্রেশন এর পক্রিয়াকে বোঝা দরকার। আয়ুষ্মান ভারত পরিকল্পনায় নিজের নাম আছে কিনা জানার জন্য আধিকারিক ওয়েবসাইটে https://www.pmjay.gov.in/ চেক করা যেতে পারে। এর জন্য সবার আগে এই ওয়েবসাইটে ভিসিট করতে হবে। এখানে হোম পেজে একটি বক্স দেখা যাবে। এতে সংশ্লিষ্ট  নিজের মোবাইল নম্বর দাখিল করলে একটি ওটিপি আসবে সেটিকে ভেরিফাই করতে হবে এবং তারপর জানা যাবে নাম রেজিস্টার করা আছে কিনা। এছাড়া টোল ফ্রি নাম্বার ১৪৫৫৫ এ কল করে পরিকল্পনার নামের স্ট্যাটাস জানা যাবে। এছাড়া হাসপাতালে গিয়েও এর ব্যাপারে জানা যেতে পারে। যখনই রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয় তখন তাকে বীমার কাগজ পত্র জমা দিতে হয়। তার ভিত্তিতে হাসপাতালের পক্ষ থেকে বীমা কোম্পানিকে খরচার ব্যাপারে জানানো হয়।
আয়ুষ্মান ভারত পরিকল্পনা’র জন্য আধারকার্ডের দরকার পড়বে না। আধার কার্ড ছাড়াও এই পরিকল্পনার জন্য চেষ্টা করা যাবে। সুপ্রিম কোর্টের স্পষ্ট আদেশ আছে যে কোনো সরকারি পরিকল্পনার লাভ নেওয়ার জন্য আধার কার্ডের অবশ্যম্ভাবিতা দরকার নেই।
আয়ুষ্মান পরিকল্পনার অধীনে নবজাত বাচ্চার স্বাস্থ্য, কিশোর স্বাস্থ্য সুবিধা, সংক্রামক ও অসংক্রামক রোগ, চোখ, নাক, গলা, কান আপেক্ষিক রোগ, ডেলিভারী কেস আদি চিকিৎসার সুবিধাও আছে। শুধু তাই নয় এই পরিকল্পনার অধীনে গুরুজনদের চিকিৎসাও করা যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.