Header Ads

শহীদদের সন্তানদের পড়াশোনার সম্পূর্ণ খরচ চালাবে সিদ্ধিবিনায়ক মন্দির

বিশ্বদেব চট্টোপাধ্যায় : মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির ট্রাস্ট ঘোষণা করেছে যে তারা মহারাষ্ট্রের শহীদের ছেলে মেয়েদের পড়াশোনার পুরো দায়িত্ব নেবে। ট্রাস্ট বলেছে বাচ্চাদের LKG ক্লাস থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশন অব্দি পুরো খরচা এবার তারাই বহন করবে। সিদ্ধিবিনায়ক ট্রাস্টের ট্রাস্টি আদেশ বানদেকর মিডিয়াকে জানান ” আজ ট্রাস্টিদের একটি বৈঠক হয়েছিল যাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মহারাষ্ট্র থেকে সেনার যে জোয়ানরা শহীদ হয়েছে তাদের বাচ্চার পুরো শিক্ষার খরচা ট্রাস্টের পক্ষ থেকে বহন করা হবে।
তিনি বললেন, এক দিক দিয়ে এই শহীদের বাচ্চাদের ওপর গণপতি বাবার আশীর্বাদ থাকবে, অন্যদিকে বিশেষ কথা হলো বাচ্চারা নিজের পছন্দ অনুযায়ী স্কুল বা সংস্থানে পড়ার জন্য সুযোগ পাবে। এই বিষয় ট্রাস্টের পক্ষ থেকে একটি প্রস্তাব মহারাষ্ট্র সরকারকে দেওয়া হয়। আপাতত এখন সরকারের অনুমতির অপেক্ষা করা হচ্ছে।
এই উপলক্ষ্যে সিদ্ধিবিনায়ক ট্রাস্টের পক্ষ থেকে পুণের  কুইন্স মেরী সংস্থাকে ২৫ লাখ টাকার চেক ও দেওয়া হয়েছে। এই সংস্থাটি শহীদদের পরিজনদের জন্য কাজ করে। মুম্বাইয়ের এর প্রসিদ্ধ সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনের জন্য রোজ হাজার হাজার লোক আসে। এর মধ্যে অনেক সেলিব্রিটিও থাকেন। এদের থেকে মন্দিরটি বছরে প্রায় কোটি টাকার পুজো পায়। এর মধ্যে একটি বড় অংশ সামাজিক কাজের জন্য ব্যয় করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.