রাষ্ট্রীয় কবি সংগমের আজাদী উৎসবের আয়োজন
নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটি।রাষ্ট্রীয় কবি সংগমের আসাম প্রান্তের উদ্যোগে ৪ অগাস্ট এক রাষ্ট্রীয় কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজাদী উৎসব পালনের সাথে সঙ্গতি রেখে এই সম্মেলনের আয়োজন কর হয় । এই সম্মেলন গুয়াহাটি মাছখোয়ার সাংস্কৃতিক প্রকল্পে ৪ আগস্ট বিকেল সাড়ে পাঁচটা থেকে অনুষ্ঠিত হবে ।এই সম্মেলনে সত্যানারায়ান সন্তন,(নবরস),ডঃ রাহত ইন্দরী (শায়র),ডঃ(কর্নেল),বিপি সিংহ,(বীর রস),ডঃ জোৎস্না শর্মা(হাস্য রস),উপস্থিত থাকবেন বলে শুক্রবার গুয়াহাটির প্রেস ক্লাবে এক সংবাদমেল যোগে করে রাষ্ট্রীয় কবি সঙ্গমের আসাম প্রান্তের প্রান্তীয় অধ্যক্ষ চন্দ্র প্রকাশ পোদ্দার বলেন যে এই সম্মেলনে দেশের প্রথম সারির ৬ জন বিশিষ্ট কবি অংশগ্রহণ করে কবিতা পাঠ করবে। সংবাদ মেল যোগে সম্মেলনের উপাধ্যক্ষ সুরেশ কুমার রাগবী বলেন যে এই কবি সম্মেলন নুতন ও পুরাতনের এক সমাহার হবে। দেশের সাথে বিশ্বর নাম প্রতিষ্ঠা করার এক প্রয়াস ।সম্পূর্ণ হিন্দি ভাষার সাথে স্থানীয় ভাষার কবিতাও থাকবে বলে তিনি উল্লেখ করেন ।এই সংবাদ সম্মেলনের উপাধ্যক্ষ ডাক্তার অপরাজিতা ডেকা,প্রান্তীয় মন্ত্রী হেমলাতা গোলছা, সংযোজক অশোক বাগরীরা উপস্থিত ছিলেন।









কোন মন্তব্য নেই