Header Ads

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজা শোনালেন বিচারক

খগড়াগড়ের সেই বাড়ি। ছবি- সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজা ঘোষণা করলেন বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল। বিশেষ এনআইএ আদালতে ১৯ জন দোষীর মধ্যে আলিমা বিবি ও গুলশনারা বিবির জেল হল ৬ বছরের। সঙ্গে জরিমানা ২০ হাজার টাকা জরিমানা।
এছাড়া অসমের এক ছাত্র সইকুল ইসলামকে ৬ বছরের সাজা শোনায় আদালত সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা।বাকি দোষীদের অপরাধের গুরুত্ব ও অন্যান্য পারিপার্শিক অবস্থা দেখে ৮ থেকে ১০ বছরের জেল হয়েছে। দোষীরা আদালতে দোষ স্বীকার করে নিয়েছে।
বিস্কোরণে জড়িত চারজন জামাতুল মুজাহিদিন (বাংলাদেশ) -এর কট্টর সদস্য। এই বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড শাহনুর আলম অসমের বরপেটার বাসিন্দা। 
২০১৪ সালের ২ আগস্ট দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল খাগড়াগড়ের হাসান চৌধুরীর বাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল শাকিল গাজি ওরফে শাকিল আহমেদের। ওই বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক ও জঙ্গি গোষ্ঠীর লিফলেট উদ্ধার হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.