Header Ads

এনআরসি-র তালিকা নিয়ে নতুন করে ভাববে বিজেপি, মন্তব্য মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মার


বাঙালি হিন্দুদের টার্গেট করা হয়েছে, তারা সবাই বিজেপি ভোটার, ডাঃ অর্ধেন্দু কুমার দে

অমল গুপ্ত, গুয়াহাটিঃ 

 জাতীয় নাগরিকপঞ্জির নবায়ন প্রক্রিয়া চূড়ান্ত তালিকা প্রকাশের ১২ ঘন্টা আগেও শুনানি শেষ হয়নি, শুক্ৰবারও নিম্ন অসমের বিভিন্ন অঞ্চলে শুনানি হয়েছে। আগামিকাল অৰ্থাৎ ৩১ আগস্ট কাল শনিবার বেলা ১০ টায় স্বদেশি বিদেশিদের সংখ্যা জানা যাবে। আজও ধুবড়ি ফরেনার ট্রাইবুন্যালে হাজির হয়েছিলেন অশীতিপর বৃদ্ধা চিরবালা রায়, তাঁর সন্তান সন্ততি নাতি নাতনি  সবার নাম এনআরসি-তে উঠেছে, ঠাকুমা আজও ডি ভোটার। ডাক্তার অর্ধেন্দু কুমার দে আজ অভিযোগ করলেন দেশ বিভাজনের বলি লক্ষ লক্ষ হিন্দু বাঙালির নাম কাটা পড়বে।


হোজাই জেলার লামডিং, যমুনামুখ, লঙ্কা, হোজাই প্রভৃতি অঞ্চলে প্রায় ৮০ হাজার নাম এনআরসি তালিকায় থাকবে না বলে প্রাক্তন মন্ত্রী দে জোর দিয়ে বলেন। তিনি দাবি করেন বিজেপি-র ডি ভোটার এই বাঙালিদের নানা ভাবে হেনস্থা করেছে ফরেনার ট্রাইবুন্যাল গুলি, বৈধ নথিপত্র গুলিও খারিজ করে দিয়েছে। এনআরসি কর্তৃপক্ষ ১৫ নথি গ্রহণ করেছিল শেষে হটাৎ ৫টি গুরুত্বপূর্ণ নথি জন্মের সার্টিফিকেট, জমির দলিল, পঞ্চায়েত সাৰ্টিফিকেট প্রভৃতি ছাড়া শরণার্থী সাৰ্টিফিকেট এবং প্রতিবেশি ত্রিপুরার নথিপত্র বাতিল করায় বিশেষ করে বাঙালি হিন্দুদের নাম কাটা পড়ার সম্ভবনা বেশি। পশ্চিমবঙ্গে পাঠানো নথিপত্র অধিকাংশ পরীক্ষা হয়নি। 

অসমে বসবাসকারী পশ্চিমবঙ্গের মানুষের নাম এনআরসি-তে উঠবে না। ভারতীয় নাগরিক হলেও   বিদেশিতে পরিণত হবে। হোজাইয়ের প্রাক্তন মন্ত্রী দে বলেন, যাদের নাম কাটা পড়বে তাদের ভোটাধিকারও হরণ করে নেওয়া হবে। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন- এনআরসি চূড়ান্ত তালিকা জাতীয় দলিল নয়, বিদেশি মুক্ত হবে না, বিদেশি মুক্ত করার বহু পথ খোলা আছে বলে মন্তব্য করে হিমন্ত বলেন, সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে এই কাজ হলেও জেলগুলোর কাজ   দেখভাল করেন প্রতীক হাজেলা, তাই সুপ্রিমকোর্টকে দোষ দিয়ে লাভ নেই। 

অভিযোগ করেন সীমান্ত জেলাগুলোতে জনবিস্ফোরণ সেই সব অঞ্চলে তালিকা থেকে মাত্র ৬, ৭ ভাগ নাম বাদ পড়েছে, গুয়াহাটি, মেট্রো জেলাতে বাদ পড়েছে ১৭, ১৮ শতাংশ। তিনি বলেন- অখণ্ড ভারতের সন্তান, ভাষা সংস্কৃতির ধারক ও বাহক তাদেরকে টার্গেট করা হয়েছে, বিজেপি তা মানবে না। এনআরসি নিয়ে কেন্দ্র এবং রাজ্য নতুন করে ভাববে বলে তাৎপর্য মন্তব্য করেন হিমন্ত। এনআরসি-র জন্যে সুপ্রিমকোর্টে প্রথম আবেদনকারী এপিডব্লিউ নেতা অভিজিৎ শর্মা হতাশ  হয়ে বলেন তারা ২০০৯ সালে আবেদন করেছিলেন, কিন্তু এক ত্রুটিমুক্ত এনআরসি পাওয়া যাবে না। অপরদিকে বেজায় খুশি আসু উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য। তিনি আশা করেন এক  বিদেশি মুক্ত এনআরসি পাওয়া যাবে। ডিজিপি কুলধর শইকিয়া এদিন সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়ে দেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, নতুন করে ৫১ আধাসামরিক কোম্পানি মোতায়েন করা হয়েছে। ২৫০০ এনআরসি সেবা কেন্দ্র আছে, ১২০০ কেন্দ্র স্পর্শকাতর। বলেন গুজব রটানোদের এবং সাম্প্রদায়িক মন্তব্যকারীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.